প্রতিশোধমূলক ইরানি অভিযানের ৮৭ তম পর্ব
এবার মার্কিন-ইসরায়েলি বাহিনীর অফিসার ও পাইলটদের গোপন আস্তানায় ইরানি হামলা
-
প্রতিশোধমূলক ইরানি অভিযানের ৮৭ তম পর্ব
পার্সটুডে: ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি মার্কিন ও ইসরায়েলি অবস্থানগুলোতে 'সত্য-প্রতিশ্রুতি-৪' শীর্ষক প্রতিশোধমূলক অভিযানের ৮৭ তম পর্বের হামলাগুলো চালিয়েছে পূর্ব-নির্ধারিত কিছু টার্গেটকে লক্ষ্য করে।
এইসব লক্ষ্য বা টার্গেটের মধ্যে রয়েছে আমিরাতসহ নানা স্থানে ৫টি মূল ঘাঁটির বাইরে মার্কিন-ইসরায়েলি সন্ত্রাসী অফিসার, পাইলট ও কমান্ডারদের গোপন সমাবেশ-কেন্দ্র, ড্রোন রাখার স্থান, সমরাস্ত্র পৃষ্ঠপোষক নানা কেন্দ্র, উত্তর, মধ্য ও দক্ষিণ ইসরায়েল তথা অধিকৃত ফিলিস্তিনের এইসব অঞ্চলে অবস্থিত নানা সামরিক ঘাঁটিঁ (হাইফা উপসাগর, কিরিয়াত শামুনা, তেল-আবিব, বিএর আসসাবা, দিমোনা) ও পারস্য উপসাগরীয় অঞ্চলের আলখারাজ, জুফির ও ভিক্টোরিয়াসহ (বাগদাদ) আরও কয়েকটি ঘাঁটি।
এইসব ঘাঁটি ও লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে ইরানের এমাদ, কিয়াম, খুররামশাহর নামক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বিধ্বংসী কিছু ড্রোন।
ইরানি হামলাগুলোর পর ঘাঁটিগুলোর দিকে অ্যাম্বুলেন্স ছুটে যেতে দেখা গেছে বলে কোনো কোনো সূত্র জানিয়েছে।
কয়েক পর্যায় বা সিরিজের এই অভিযান শুরু হয় রোববার রাত থেকে এবং তা এখনও অব্যাহত রয়েছে বলে আইআরজিসি বিবৃতিতে উল্লেখ করেছে। #
পার্সটুডে/এমএএইচ/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।