'মার্কিন যুক্তরাষ্ট্র অতীতের চেয়ে দুর্বল ও বেশি ঘৃণ্য হয়েছে'
ঘৃণ্য পরাশক্তির যুগে স্বাগতম: মার্কিন ম্যাগাজিন
-
'একঘরে হওয়ার ও বিপদের যুগ!'
পার্সটুডে: মার্কিন ম্যাগাজিন আটলান্টিক স্বীকার করেছে যে ইরানে হামলার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বে একটি ঘৃণ্য সরকারে পরিণত হয়েছে।
এই ম্যাগাজিন লিখেছে, ইরানে মার্কিন হামলার ফলে মার্কিন সরকার ও তার মিত্র দেশগুলোর মধ্যে গভীর ফাটল সৃষ্টি হয়েছে এবং বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে দেখা দিয়েছে অস্থিরতা। এই ম্যাগাজিনের মতে মার্কিন যুক্তরাষ্ট্র অতীতের চেয়ে দুর্বল ও বেশি ঘৃণ্য হয়েছে।
ম্যাগাজিনটি লিখেছে, মিত্র দেশগুলো দূরে সরিয়ে নিয়েছে নিজেদেরকে এবং তারা মার্কিন সরকারের মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়েছে, কারণ মার্কিন সরকার তাদের জন্য অন্য কোনও পথ খোলা রাখেনি ও এই সরকারগুলোকে অপব্যবহার করা থেকে বিরত হয়নি, তাই ঘৃণ্য এই পরাশক্তির যুগে স্বাগতম! একঘরে হওয়ার ও বিপদের যুগ!
এদিকে ডেমোক্রেট দলীয় মার্কিন সিনেটর রিচার্ড ব্লুমেন্টাল বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে দ্রব্যমূল্য বাড়ছে। ট্রাম্প তার নিজের এই পছন্দের যুদ্ধে মার্কিন করদাতাদের অর্থ নষ্ট করছেন বলেও তিনি মন্তব্য করেছেন। ব্লুমেন্টাল বলেছেন, দ্রব্যমূল্য হ্রাস মার্কিন জনগণের দাবি, বিদেশে যুদ্ধ বাঁধানো নয়, যা মার্কিনীদের জীবন বিপদাপন্ন করছে।
ওদিকে এক জনমত জরিপে দেখা গেছে, ৬৬ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন ইরানের সঙ্গে যুদ্ধ যত দ্রুত সম্ভব বন্ধ করা উচিত, এমনকি ঘোষিত লক্ষ্যগুলোর একটিও যদি অর্জিত না হয় তবুও এ যুদ্ধ যথাসম্ভব দ্রুত বন্ধ করতে হবে। #