ইরানের সাথে সমন্বয়ের মাধ্যমেই হরমুজ প্রণালি খোলা যেতে পারে: ম্যাকরন
-
ইমানুয়েল ম্যাকরন
পার্সটুডে-ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেছেন: শুধুমাত্র ইরানের সাথে সমন্বয় করেই হরমুজ প্রণালি খোলার ব্যবস্থা করা যেতে পারে।
ফরাসি প্রেসিডেন্ট হরমুজ প্রণালি সম্পর্কে আরও বলেন: এই প্রণালিটি কখনই আমাদের বেছে নেওয়ার মতো কোনো বিকল্প ছিল না।ম্যাকরন আরও বলেন: আমরা মনে করি সামরিক পন্থা এ কাজের জন্য সম্পূর্ণ অবাস্তব। তবে আমাদের এই প্রণালিটি পুনরায় খুলতে সক্ষম হওয়া উচিত। কারণ হিসেবে তিনি বলেন: হরমুজ প্রণালি জ্বালানী শক্তি, রাসায়নিক সার এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য কৌশলগত একটি সমুদ্রপথ। তবে তা শুধুমাত্র ইরানের সাথে সমন্বয় করেই করা যেতে পারে বলে তিসি মন্তব্য করেন।
ইরান অবশ্য বরাবরই বলে এসেছে যে হরমুজ প্রণালির জন্য নয়া ব্যবস্থা দেওয়া হয়েছে। শুধুমাত্র শত্রুদের জাহাজ ছাড়া পুরো বিশ্বের জন্য হরমুজ প্রণালি খোলা রয়েছে।#
পার্সটুডে/এনএম/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।