কিন্তু যুদ্ধ মতবিরোধ সমাধানের উপায় নয়: ম্যাকরন
এপ্রিল ০৩, ২০২৬ ১৭:২৩ Asia/Dhaka
-
ইমানুয়েল ম্যাকরন
পার্সটুডে-ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেছেন: ইরানের সাথে আমাদের মতবিরোধ থাকতেই পারে।
ম্যাকরন বলেন: কিন্তু তাই বলে যুদ্ধ তার সমাধান হতে পারে না। তিনি আরও বলেন: অনেক বিষয়ে তেহরানের সাথে আমরা একমত নই। তিনি জোর দিয়ে বলেন: তাই বলে আমরা বিশ্বাস করি না শুধুমাত্র বোমা হামলা বা সামরিক অভিযানের মাধ্যমেই পরিস্থিতি বা মতবিরোধের সমাধান করা যেতে পারে।"
ইরাক, আফগানিস্তান এবং লিবিয়ায় সামরিক হস্তক্ষেপের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন: "দুই দশক পরেও" ওই পদক্ষেপগুলোর মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফলে পৌঁছানো সম্ভব হয় নি।#
পার্সটুডে/এনএম/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ