'হিজবুল্লাহকে নিরস্ত্র করা সম্ভব নয়': নেতানিয়াহুর ঘোষিত লক্ষ্য থেকে পিছু হটল ইসরায়েল
https://parstoday.ir/bn/news/event-i158232-'হিজবুল্লাহকে_নিরস্ত্র_করা_সম্ভব_নয়'_নেতানিয়াহুর_ঘোষিত_লক্ষ্য_থেকে_পিছু_হটল_ইসরায়েল
পার্সটুডে: ইসরায়েলি সংবাদ-মাধ্যমগুলো জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েল এখন লেবাননের হিজবুল্লাহকে নিরস্ত্র করার লক্ষ্য থেকে পিছু হটেছে।
(last modified 2026-04-05T10:13:27+00:00 )
এপ্রিল ০৪, ২০২৬ ১২:৩০ Asia/Dhaka
  • হিজবুল্লাহ'র অস্ত্রসহ একজন যোদ্ধা
    হিজবুল্লাহ'র অস্ত্রসহ একজন যোদ্ধা

পার্সটুডে: ইসরায়েলি সংবাদ-মাধ্যমগুলো জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েল এখন লেবাননের হিজবুল্লাহকে নিরস্ত্র করার লক্ষ্য থেকে পিছু হটেছে।

এইসব সংবাদ-মাধ্যম গতকাল (শুক্রবার) ফাঁস করেছে যে ইসরাইয়েলি জেনারেলরা এখন উত্তরের সীমান্ত থেকে হিজবুল্লাহকে কেবল চার কিলোমিটার দূরে রাখার লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা করছেন এবং এই ছোট্ট লক্ষ্য বাস্তবায়নেও তারা সফল হবেন কিনা তা নিয়েও সন্দিহান। 

ইহুদিবাদী ইসরায়েলের এই ঐতিহাসিক পিছু হটার ঘটনা এমন সময় ঘটল যখন এক সপ্তাহ আগেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিআনিম নেতানিয়াহু যুদ্ধ-মন্ত্রী হিজবুল্লাহকে পুরোপুরি ধ্বংস করা লেবাননের প্রতিরোধ আন্দোলনকে নিরস্ত্র করার স্বপ্নের কথা প্রকাশ্যে উচ্চারণ করতেন। ইসরায়েলি শ্লোগানগুলোর তালিকা থেকে এখন এইসব লক্ষ্য বাতিল হয়ে গেছে। 

হিজবুল্লাহ' বাস্তবতা মেনে নিতে বাধ্য হয়ে এখন ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো বলছে, হিজবুল্লাহকে নিরস্ত্র করা এখন আর ইসরায়েলের লক্ষ্য নয়, ধরনের দাবি বা লক্ষ্য ছিল আসলে যুদ্ধের উচ্চাভিলাষী লক্ষ্য। ইহুদিবাদী ইসরায়েলি সামরিক সূত্রগুলো বলছে, হিজবুল্লাহকে নিরস্ত্র করা পুরোপুরি অসম্ভব এবং এই লক্ষ্যকে ইসরায়েলি কর্মসূচি থেকে বাদ দেয়া হয়েছে। এখন হিজবুল্লাহকে উত্তরের সীমান্ত থেকে চার কিলোমিটার দূরে রাখাই ইসরায়েলের টার্গেট বলে এখন ইসরায়েলি সংবাদ-সূত্রগুলো উল্লেখ করেছে। #

পার্সটুডে/এমএএইচ/০৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন