পশ্চিমবঙ্গে অভিষেকের পর এবার তৃণমূল এমপির ওপর হামলা, অভিযোগ বিজেপির দিকে
https://parstoday.ir/bn/news/event-i159880-পশ্চিমবঙ্গে_অভিষেকের_পর_এবার_তৃণমূল_এমপির_ওপর_হামলা_অভিযোগ_বিজেপির_দিকে
পার্সটুডে- ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক এবং সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার একদিন পর দলটির আরেক নেতার ওপর হামলা করা হয়েছে। হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
(last modified 2026-05-31T12:18:13+00:00 )
মে ৩১, ২০২৬ ১৮:০৫ Asia/Dhaka
  • মাথায় সাদা কাপড় বেঁধে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়
    মাথায় সাদা কাপড় বেঁধে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়

পার্সটুডে- ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক এবং সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার একদিন পর দলটির আরেক নেতার ওপর হামলা করা হয়েছে। হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

তৃণমূলের ওই নেতার নাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি ভারতের লোকসভার সদস্য। পশ্চিমবঙ্গে নিজ নির্বাচনী এলাকা হুগলির চণ্ডীতলায় আজ রোববার তিনি হামলার শিকার হন।

হামলার ভিডিওতে দেখা যায়, মাথায় আঘাত লাগার পর কল্যাণ মাথায় হাত দিয়ে মাটিতে পড়ে যান। তাঁর মাথা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, পুলিশকে ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সে সময় ভিড় থেকে ‘চোর, চোর’ স্লোগান দেওয়া হয়।

কল্যাণের অভিযোগ, বিজেপির কর্মী-সমর্থকেরা তাঁর ওপর প্রতিশোধমূলক এ হামলা চালিয়েছে। এ বিষয়ে বিজেপি এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।#

পার্সটুডে/এমআরএইচ/এমএআর/৩১