'পরিস্থিতি আরও জটিল করবেন না'
হরমুজে মাইন সরানোর ফরাসি উদ্যোগে ইরানের হুঁশিয়ারি: এ দায়িত্ব কেবল তেহরানের
-
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি
পার্সটুডে: ইরান সোমবার ফ্রান্সকে জানিয়েছে যে, ইসলামাবাদ সমঝোতা স্মারকের (MoU) আওতায় হরমুজ প্রণালিতে মাইন অপসারণের সব কার্যক্রম একমাত্র তেহরানই পরিচালনা করবে এবং এ কাজে কোনো বিদেশি পক্ষের অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের পরিস্থিতি “সংবেদনশীল ও জটিল”। তিনি ফ্রান্সকে সতর্ক করে বলেছেন, “উসকানিমূলক পদক্ষেপ” নিয়ে পরিস্থিতিকে আরও জটিল না করার জন্য।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন সম্প্রতি ঘোষণা দিয়েছিলেন যে, ফ্রান্স ও ওমান যৌথভাবে অংশীদার দেশগুলোর সমন্বয়ে হরমুজ প্রণালিতে মাইন অপসারণ কার্যক্রম পরিচালনা করবে। আর এ পরিপ্রেক্ষিতেই ইরান এই প্রতিক্রিয়া জানাল।
ফ্রান্স হরমুজ প্রণালীতে ইরানের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ-ব্যবস্থার আওতায় এ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে খরচ আদায়ের কর বা টোল আদায়েরও বিরোধিতা করেছে সম্প্রতি। #
পার্স টুডে/এমএএইচ/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।