প্রতিশোধমূলক হামলার অষ্টম দফায় জর্ডানে মার্কিন সেনা-মোতায়েন-থাকা বিমানঘাঁটিতে হামলা
মার্কিন ঘাঁটিগুলোতে প্রতিশোধমূলক ইরানি ড্রোন হামলা অব্যাহত
-
মার্কিন ঘাঁটিগুলোতে অষ্টম দফার প্রতিশোধমূলক ইরানি ড্রোন হামলা অব্যাহত
পার্সটুডে: মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের ভূখণ্ডের বিরুদ্ধে চালানো হামলার জবাবে ইরানের সেনাবাহিনী এ অঞ্চলে মার্কিন লক্ষ্যবস্তুর ওপর অষ্টম দফার প্রতিশোধমূলক ড্রোন হামলা চালিয়েছে। এ দফায় জর্ডানে মার্কিন সেনা মোতায়েন থাকা একটি বিমানঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়েছে।
ইরানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক “আগ্রাসী হামলার” পরিপ্রেক্ষিতে বুধবার ভোরে ‘সাঈকেহ (বজ্রপাত) অভিযান’-এর অষ্টম ধাপ শুরু হয়। এই ধাপে নতুন করে ড্রোন হামলা চালিয়ে জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়।
বিবৃতিতে বলা হয়, এ নিয়ে দ্বিতীয়বারের মতো ওই ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। ইরানের লয়টারিং (ঘুরে বেড়াতে সক্ষম) ড্রোনগুলো মার্কিন সামরিক বাহিনীর এফ-১৮ যুদ্ধবিমানের আশ্রয়কেন্দ্র এবং বৃহৎ সামরিক সরঞ্জাম সংরক্ষণাগার লক্ষ্য করে আঘাত হানে।
ইরানের সেনাবাহিনী জানিয়েছে, নিজেদের বাহিনীর ঈমান, দক্ষতা ও সর্বাত্মক প্রস্তুতির ওপর নির্ভর করে তারা দেশের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ়তার সঙ্গে কাজ চালিয়ে যাবে এবং দেশের বিরুদ্ধে কোনো হুমকিরই জবাবহীন থাকবে না।
বিবৃতিতে আরও বলা হয়, “আমাদের প্রতিরক্ষা সক্ষমতার উদ্দেশ্য কোনো যুদ্ধ শুরু করা নয়; বরং এটি ইরানের স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় আমাদের অটল সংকল্প এবং অবিচল দৃঢ়তার প্রতিফলন।”
মার্কিন লক্ষ্যবস্তুর বিরুদ্ধে সপ্তম দফার প্রতিশোধমূলক ড্রোন হামলাও চালিয়েছিল ইরানের সেনাবাহিনী
এর আগে ইরানের সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের ইরানি ভূখণ্ডে হামলার জবাবে অঞ্চলে মার্কিন লক্ষ্যবস্তুর বিরুদ্ধে সপ্তম দফার ব্যাপক ড্রোন হামলাও পরিচালনা করেছিল।
মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দিয়ে অবৈধ নৌচলাচল জোরপূর্বক নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হিসেবে ইরানের দক্ষিণ উপকূলীয় অঞ্চলসহ দেশটির বিভিন্ন স্থানে একাধিকবার অযৌক্তিক হামলা চালিয়েছে।
এই লঙ্ঘনের জবাবে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয় এবং ঘোষণা করে, যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ বন্ধ না করা পর্যন্ত এই সাগর-পথ বন্ধই থাকবে।
এদিকে, ইরানের সশস্ত্র বাহিনী প্রতিটি বিনা উসকানির আগ্রাসনের জবাবে অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্রের সংবেদনশীল ও কৌশলগত লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।
সোমবার ইরানের সেনাবাহিনীর মুখপাত্র যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, আমেরিকার কোনো ধরনের সামরিক আগ্রাসনই হরমুজ প্রণালি পুনরায় খুলতে ইরানকে বাধ্য করতে পারবে না। যুক্তরাষ্ট্রের লঙ্ঘনের জবাবেই তেহরান এই গুরুত্বপূর্ণ সাগর-পথ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রামি-নিয়া বলেন,
“যুক্তরাষ্ট্রের আগ্রাসী ও দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্টের উচিত আন্তর্জাতিক আইন, জাতিগুলোর অধিকার এবং জনগণের মর্যাদাকে সম্মান করতে শেখা। আমরা আগেও বলেছি, যুদ্ধ, শত্রুতা বা যুক্তরাষ্ট্রের আগ্রাসনের মুখে হরমুজ প্রণালি কখনোই পুনরায় খুলে দেওয়া হবে না।”#
পার্স টুডে/এমএএইচ/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।