ইয়েমেনি হামলায় সৌদি আরবের আরামকো স্থাপনায় ব্যাপক অগ্নিকাণ্ড
https://parstoday.ir/bn/news/event-i161652-ইয়েমেনি_হামলায়_সৌদি_আরবের_আরামকো_স্থাপনায়_ব্যাপক_অগ্নিকাণ্ড
পার্সটুডে: কয়েক মিনিট আগে কৃত্রিম উপগ্রহ থেকে তোলা চিত্রে তথা স্যাটেলাইট চিত্রে সৌদি আরবের আরামকোর স্থাপনায় একাধিক বড় অগ্নিকাণ্ডের চিহ্ন শনাক্ত হয়েছে।
(last modified 2026-07-25T06:47:22+00:00 )
জুলাই ২৫, ২০২৬ ১২:৩১ Asia/Dhaka
  • সৌদি আরবের আরামকো স্থাপনায় ব্যাপক অগ্নিকাণ্ড
    সৌদি আরবের আরামকো স্থাপনায় ব্যাপক অগ্নিকাণ্ড

পার্সটুডে: কয়েক মিনিট আগে কৃত্রিম উপগ্রহ থেকে তোলা চিত্রে তথা স্যাটেলাইট চিত্রে সৌদি আরবের আরামকোর স্থাপনায় একাধিক বড় অগ্নিকাণ্ডের চিহ্ন শনাক্ত হয়েছে।

ফার্স নিউজ এজেন্সির অর্থনৈতিক বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, নাসার ভিআইআইআরএস (VIIRS) স্যাটেলাইট ব্যবস্থা সৌদি আরবের জাজান অঞ্চলে অবস্থিত আরামকোর তেল শোধনাগারে একাধিক অগ্নিকাণ্ডের স্থান শনাক্ত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনে সৌদি রয়্যাল এয়ার ফোর্স (RSAF)-এর হুদায়দাহ বন্দর-নগরীতে চালানো বিমান হামলার প্রতিশোধ হিসেবে ইয়েমেনের আজকের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর এই অগ্নিকাণ্ডের ঘটনা শনাক্ত করা হয়েছে।
 

অগ্নিকাণ্ডের স্থানগুলো (লাল রং-দিয়ে দ্র.)

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো দেশটির প্রমাণিত অপরিশোধিত তেলের মজুদের প্রায় ৯৯ শতাংশ পরিচালনা করে। সৌদি আরবের প্রমাণিত অপরিশোধিত তেলের মজুদ প্রায় ২৫৯ বিলিয়ন ব্যারেল বলে ধারণা করা হয়।

 

ইয়েমেনের রাজধানী সান্আ বিমানবন্দরসহ দেশটির ওপর বিমান-অবরোধের জবাবে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নিয়ন্ত্রিত সরকার লোহিত সাগরে ও বাবেল মান্দেব প্রণলিতে সৌদি আরবের ওপর পাল্টা অবরোধ আরোপ করার পর থেকে দুই-দেশের মধ্যে বিরাজমান সাম্প্রতিক উত্তেজনা আরও বেড়ে যায়। #

পার্সটুডে/এমএএইচ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।