আমেরিকার উচিত পশ্চিম এশিয়া ছেড়ে চলে যাওয়া: ফরেন অ্যাফেয়ার্স
https://parstoday.ir/bn/news/event-i162018-আমেরিকার_উচিত_পশ্চিম_এশিয়া_ছেড়ে_চলে_যাওয়া_ফরেন_অ্যাফেয়ার্স
পার্সটুডে: একটি আমেরিকান সাময়িকী পশ্চিম এশিয়ায় আমেরিকার কয়েক দশকের সামরিক উপস্থিতির সমালোচনা করে ইরানের বিরুদ্ধে যুদ্ধকে এই কৌশলের সাম্প্রতিকতম ব্যর্থতার প্রমাণ হিসেবে চিহ্নিত করেছে এবং জোর দিয়ে বলেছে যে, ব্যাপক আমেরিকান সৈন্য ও ঘাঁটি মোতায়েন ওয়াশিংটন ও তার মিত্রদের নিরাপত্তা তো নিশ্চিত করেইনি, বরং আমেরিকাকে ব্যয়বহুল ও অস্থির যুদ্ধে জড়িয়ে ফেলেছে।
(last modified 2026-08-08T08:19:35+00:00 )
আগস্ট ০৮, ২০২৬ ১৪:০৭ Asia/Dhaka
  •  একদল মার্কিন সেনা
    একদল মার্কিন সেনা

পার্সটুডে: একটি আমেরিকান সাময়িকী পশ্চিম এশিয়ায় আমেরিকার কয়েক দশকের সামরিক উপস্থিতির সমালোচনা করে ইরানের বিরুদ্ধে যুদ্ধকে এই কৌশলের সাম্প্রতিকতম ব্যর্থতার প্রমাণ হিসেবে চিহ্নিত করেছে এবং জোর দিয়ে বলেছে যে, ব্যাপক আমেরিকান সৈন্য ও ঘাঁটি মোতায়েন ওয়াশিংটন ও তার মিত্রদের নিরাপত্তা তো নিশ্চিত করেইনি, বরং আমেরিকাকে ব্যয়বহুল ও অস্থির যুদ্ধে জড়িয়ে ফেলেছে।

আমেরিকান প্রকাশনা ফরেন অ্যাফেয়ার্স এক নিবন্ধে ইরানের বিরুদ্ধে যুদ্ধকে একটি পূর্ণাঙ্গ বিপর্যয় হিসেবে মূল্যায়ন করেছে এবং লিখেছে: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েল একটি অপ্রয়োজনীয় অভিযান শুরু করেছে যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং অঞ্চলে সংকটকে তীব্রতর করেছে। একই সময়ে, হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার ফলে সারা বিশ্বে জ্বালানি মূল্য লাফিয়ে বেড়েছে।

ফরেন অ্যাফেয়ার্স আরও যোগ করেছে: এই যুদ্ধটি গত ৩৫ বছর ধরে মার্কিন পররাষ্ট্রনীতির ধারাবাহিক সিদ্ধান্তের ফলাফল, যা মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা তো বৃদ্ধি করেইনি, বরং পশ্চিম এশিয়ায় সংঘাতকে তীব্রতর করেছে। এই ব্যর্থতার মূল কারণ অঞ্চলে ব্যাপক আমেরিকান সামরিক উপস্থিতিতে খোঁজা উচিত; আর তা এমন একটি উপস্থিতি যা ওয়াশিংটনকে এই বিশ্বাসে পৌঁছে দিয়েছে যে তার নিরাপত্তা নিশ্চিত করতে তাকে অবিরাম আঞ্চলিক যুদ্ধ ও সংঘাতে প্রবেশ করতে হবে।

প্রকাশনাটি জোর দিয়ে বলেছে: কয়েক দশকের ব্যয়বহুল আমেরিকান যুদ্ধ ও হস্তক্ষেপ অনেক মানুষের প্রাণ কেড়েছে এবং বিপুল সম্পদ গ্রাস করেছে, অথচ এসব ঘটেছে আমেরিকার নিরাপত্তার জন্য উল্লেখযোগ্য কোনো অর্জন ছাড়াই। তাই এখন সময় এসেছে যে আমেরিকান সেনাবাহিনী পশ্চিম এশিয়া ত্যাগ করবে। #

পার্সটুডে/এমএএইচ/০৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।