'আয়াতুল্লাহ খামেনেয়ীর শাহাদাত ইহুদিবাদী আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক'
https://parstoday.ir/bn/news/event-i163752-'আয়াতুল্লাহ_খামেনেয়ীর_শাহাদাত_ইহুদিবাদী_আধিপত্যবাদের_বিরুদ্ধে_প্রতিরোধের_প্রতীক'
পার্সটুডে: ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের মহাসচিব ইরানের ইসলামী বিপ্লবের শহীদ সর্বোচ্চ নেতা— আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী—এর শাহাদাতের প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন, তাঁর স্মৃতি ও আদর্শ ইহুদিবাদী আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে অব্যাহত থাকবে।
(last modified 2026-10-07T04:36:39+00:00 )
অক্টোবর ০৭, ২০২৬ ১০:২৫ Asia/Dhaka
  •  ফিলিস্তিনি ইসলামিক জিহাদের মহাসচিব জিয়াদ আল-নাখালাহ
    ফিলিস্তিনি ইসলামিক জিহাদের মহাসচিব জিয়াদ আল-নাখালাহ

পার্সটুডে: ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের মহাসচিব ইরানের ইসলামী বিপ্লবের শহীদ সর্বোচ্চ নেতা— আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী—এর শাহাদাতের প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন, তাঁর স্মৃতি ও আদর্শ ইহুদিবাদী আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে অব্যাহত থাকবে।

ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলন প্রতিষ্ঠার ৩৯তম বার্ষিকী এবং “তুফান আল-আকসা” অভিযানের তৃতীয় বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার এক বক্তব্যে জিয়াদ আল-নাখালাহ বলেন, ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ অব্যাহত রয়েছে এবং কঠিন পরিস্থিতির মধ্যেও তারা তাদের ঐতিহাসিক অধিকার আদায়ের দাবির প্রতি অবিচল রয়েছে।

ফিলিস্তিনি শহীদদের স্মরণ করে নাখালাহ বলেন, “তুফান আল-আকসা” ছিল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি শাসকগোষ্ঠীর আগ্রাসনের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণ এখনও ইসরায়েলিআগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, গত তিন বছর ধরে ফিলিস্তিনি জনগণ ইসরায়েলি শাসকগোষ্ঠীর ধারাবাহিক হামলার শিকার হয়েছে এবং এখন তারা এই যুদ্ধের চতুর্থ বছরে প্রবেশ করছে। এ সময়ে শহীদের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়ে গেছে বলে তিনি উল্লেখ করেন।

ইসরায়েলের অব্যাহত হামলার প্রসঙ্গ তুলে ইসলামিক জিহাদের মহাসচিব বলেন, ইসরায়েলি শাসকগোষ্ঠী উত্থাপিত সব উদ্যোগ উপেক্ষা করেছে এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তাদের আগ্রাসন অব্যাহত রেখেছে।

নাখালাহ গাজাকে সমর্থন করার ক্ষেত্রে ইয়েমেন এবং লেবাননের জনগণ ও দেশটির প্রতিরোধ আন্দোলনের আত্মত্যাগেরও প্রশংসা করেছেন। তিনি বলেছেন, “প্রিয় ইয়েমেনের জনগণের প্রতি সালাম, যারা আমাদের পাশে থেকে যুদ্ধ করেছে এবং পিছু হটেনি। আর এই দেশের মহান শহীদদের প্রতিও সালাম।”

তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি জনগণ ইহুদিবাদী-আমেরিকান আগ্রাসনের বিরুদ্ধে এখনও অবিচল ও প্রতিরোধী এবং তারা ফিলিস্তিনে নিজেদের ঐতিহাসিক অধিকার থেকে কখনোই সরে আসবে না।

আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী—বিপ্লবের শহীদ নেতা—এর শাহাদাতের প্রসঙ্গ উল্লেখ করে নাখালাহ বলেন, “সাইয়্যেদ আলী খামেনেয়ীর শাহাদাত ইহুদিবাদী আধিপত্যবাদের মোকাবিলায় একটি মহান প্রতীক হিসেবে অব্যাহত থাকবে।”

ইসলামিক জিহাদের মহাসচিব পরে এই মোকাবিলাকে “একটি উম্মাহর সঙ্গে একটি শত্রুর লড়াই” হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, এই লড়াই ইহুদিবাদী প্রকল্প এবং এর মিত্রদের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে।  #

পার্স টুডে/এমএএইচ/০৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।