-
ইসরাইল শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
জুলাই ১৯, ২০২৪ ১৫:১৩ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসরাইলকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বলে অভিহিত করেছেন। ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিরোধিতা করে ইহুদিবাদী ইসরাইলের পার্লামেন্ট নেসেটে নতুন করে যে বিল অনুমোদন করা হয়েছে ওই বিলের প্রতিক্রিয়ায় নাসের কানয়ানি চাফি এ মন্তব্য করেন।
-
আল-আকসা মসজিদ অবমাননার নিন্দা জানালো সৌদি আরব
জুলাই ১৯, ২০২৪ ১২:৫১সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ইহুদিবাদী ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভিরের আল-আকসা মসজিদ অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে।
-
ইসরাইলে মার্কিন কনস্যুলেটের কাছে ইয়েমেনের ড্রোন হামলায় নিহত ১; তেল আবিবে আতঙ্ক
জুলাই ১৯, ২০২৪ ১২:২৬দখলদার ইসরাইলের তেল আবিবে মার্কিন কনস্যুলেটের কাছে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সামরিক বাহিনী। এর ফলে একজন জায়নিস্ট (ইহুদিবাদী) নিহত ও ১০ জন আহত হয়েছে।
-
গত ২৪ ঘন্টায় ৩০ জনের বেশি ইহুদিবাদী সেনা আহত হয়েছে
জুলাই ১৯, ২০২৪ ১১:৩৭ইহুদিবাদী সেনাবাহিনী জানিয়েছে গাজা উপত্যকাসহ জর্ডান নদীর পশ্চিম তীর এবং লেবাননে গত ২৪ ঘণ্টায় ৩২ ইসরাইলি সেনা আহত হয়েছে।
-
ঢাকা রণক্ষেত্র: র্যাব-পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে নিহত ১৬
জুলাই ১৮, ২০২৪ ১৫:০২বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি চলাকালে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে ১৬ জন নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব প্রাণহানি ঘটে। এছাড়া, আহত হয়েছেন কয়েকশ' মানুষ।
-
‘লেবানন ও হিজবুল্লাহ যুদ্ধ চায় না বরং ইসরাইল সরকারের কেউ কেউ যুদ্ধ বাধাতে চাইছে’
জুলাই ১৮, ২০২৪ ১৪:৩৯রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা কিংবা দেশটির সরকার সর্বাত্মকভাবে যুদ্ধ এড়াতে চাইছে কিন্তু ইহুদিবাদী ইসরাইল সরকারের কেউ কেউ সংঘর্ষ বাধাতে চায়।
-
জেনারেল সোলাইমানি হত্যার মামলা এগিয়ে নিতে সমস্ত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে
জুলাই ১৮, ২০২৪ ১৪:৩০ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডে জড়িতদের বিচার কার্যক্রম এগিয়ে নেয়ার জন্য তেহরান সব ধরনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইনি সক্ষমতা ব্যবহার করবে।
-
আইনমন্ত্রীর সংলাপের প্রস্তাব: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের প্রতিক্রিয়া
জুলাই ১৮, ২০২৪ ১৪:০২কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে সরকার রাজি বলে আইনমন্ত্রী আনিসুল হক যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সংগঠনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুলাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে জানিয়েছেন, 'রক্ত মাড়িয়ে কোনো সংলাপ নয়।'
-
যুদ্ধ শুরু হলে দখলদার সেনারা মারাত্মক ক্ষতির মুখে পড়বে: হিজবুল্লাহ
জুলাই ১৮, ২০২৪ ১৩:০৯লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি ইহুদিবাদী ইসরাইল লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করে তাহলে প্রতিরোধ যোদ্ধারা মারাত্মক ধ্বংসাত্মক জবাব দেবে এবং দখলদার সেনারা মারাত্মক ক্ষতির মুখে পড়বে।
-
ঢাকা ও সাভারে সংঘর্ষে ৫ আন্দোলনকারী নিহত, আহত কয়েকশ
জুলাই ১৮, ২০২৪ ১১:৫৯বাংলাদেশে চলমান কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও দেশের বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে 'কমপ্লিট শাটডাউন' চলছে।