খবর
  • প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি

    প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি

    ফেব্রুয়ারি ০৬, ২০২৬ ১১:০৭

    বাংলাদেশের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ (শুক্রবার) দুপুরে ডিএমপি কমিশনার এ তথ্য জানিয়েছেন। এদিকে রাষ্ট্রীয় ভবন যমুনার নিরাপত্তায় কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

  • ১৭ ও ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর: প্রেস সচিব

    ১৭ ও ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর: প্রেস সচিব

    ফেব্রুয়ারি ০৫, ২০২৬ ১৫:৪৫

    আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন অনুষ্ঠানের পর দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হতে সর্বোচ্চ তিন দিন সময় লাগতে পারে এবং আগামী ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার দায়িত্ব নিতে পারে।

  • পারস্য উপসাগরে দু'টি জাহাজ আটক করল ইরান; রয়েছে ১৫ বিদেশি ক্রু

    পারস্য উপসাগরে দু'টি জাহাজ আটক করল ইরান; রয়েছে ১৫ বিদেশি ক্রু

    ফেব্রুয়ারি ০৫, ২০২৬ ১৪:৩৯

    ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)'র নৌ ইউনিট ফারসি দ্বীপের কাছ থেকে জ্বালানি চোরাচালানের সঙ্গে জড়িত দু'টি জাহাজ আটক করেছে।

  • আ.লীগের ভোটারদের ৪৮ শতাংশ বিএনপিকে, ২৯.০৯ শতাংশ জামায়াতকে ভোট দেবেন

    আ.লীগের ভোটারদের ৪৮ শতাংশ বিএনপিকে, ২৯.০৯ শতাংশ জামায়াতকে ভোট দেবেন

    ফেব্রুয়ারি ০৪, ২০২৬ ১৪:২৪

    এক জরিপে অংশ নেওয়া ভোটারদের ৯০ শতাংশের বেশি জানিয়েছেন, তাঁরা এবারের নির্বাচনে ভোট দিতে চান। আর ৮ শতাংশ জানিয়েছেন, তাঁরা এখনো ভোট দেওয়ার বিষয়ে অনিশ্চিত বা ভোটে অংশ নেওয়ার বিষয়ে পরিকল্পনা করছেন না।

  • আগামীর বাংলাদেশ চলবে জনগণের ভোটের রায়ে: তারেক রহমান

    আগামীর বাংলাদেশ চলবে জনগণের ভোটের রায়ে: তারেক রহমান

    ফেব্রুয়ারি ০৪, ২০২৬ ১২:৪৬

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীর বাংলাদেশ চলবে জনগণের ভোটের রায়ে। জনগণকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করা একটি দল ক্ষমতায় গেলে মানুষের জীবন দুর্বিসহ করে তুলবে।

  • জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক: ডিবি

    জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক: ডিবি

    ফেব্রুয়ারি ০৪, ২০২৬ ১২:৩৬

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট (সাবেক টুইটার) হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

  • সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আগেই মিশন সম্পন্ন করেছিল ইরানি ড্রোন

    সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আগেই মিশন সম্পন্ন করেছিল ইরানি ড্রোন

    ফেব্রুয়ারি ০৪, ২০২৬ ০৮:৫৪

    ইরানি নজরদারি ড্রোন ভূপাতিত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের দাবির মধ্যেই তেহরান বলছে, আন্তর্জাতিক জলসীমায় পরিচালিত শাহেদ–১২৯ ড্রোনটি তার নিয়মিত ও বৈধ মিশন সম্পন্ন করার পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

  •  চ'বাহার বন্দর থেকে ১,৪০০ কিলোমিটার দূরে সরে গেছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকন

     চ'বাহার বন্দর থেকে ১,৪০০ কিলোমিটার দূরে সরে গেছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকন

    ফেব্রুয়ারি ০৩, ২০২৬ ১৬:০৯

    পার্সটুডে: মার্কিন নৌবাহিনীর আব্রাহাম লিংকন ফ্লিট বর্তমানে এডেন উপসাগরের কাছে এবং দক্ষিণ ইয়েমেনের সোকোত্রা দ্বীপের পূর্বে অবস্থান করছে।

  • বাংলাদেশে জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন হাসিনাপুত্র জয়

    বাংলাদেশে জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন হাসিনাপুত্র জয়

    ফেব্রুয়ারি ০৩, ২০২৬ ১৫:১৫

    ভারতের কলকাতার এক অনুষ্ঠানে সুদূর প্রবাস থেকে ভার্চুয়ালি ভেসে এলো সজীব ওয়াজেদ জয়ের কণ্ঠস্বর। গতকাল সোমবার বিজেপিঘনিষ্ঠ সাংস্কৃতিক মঞ্চ ‘খোলা হাওয়া’ আয়োজিত এক বই প্রকাশ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র। দীর্ঘ আধা ঘণ্টার সেই বক্তৃতায় উঠে এলো অনুশোচনা, স্বীকারোক্তি এবং একই সঙ্গে আসন্ন নির্বাচন নিয়ে কড়া হুঁশিয়ারি।