-
লোহিত সাগর ও ভারত মহাসাগরে ৫টি জাহাজে ইয়েমেনি সেনাদের হামলা
মে ২৮, ২০২৪ ০৯:০৪লোহিত সাগর ও ভারত মহাসাগরে আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইলের পাঁচটি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। এর মধ্যে আমেরিকার দুটি ডেস্ট্রয়ার রয়েছে বলে জানিয়েছেন ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি।
-
রাফাহ সীমান্তে ইসরাইলের গুলিতে মিসরের সেনা নিহত
মে ২৮, ২০২৪ ০৯:০১ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ সীমান্ত ক্রসিংয়ের কাছে ইহুদিবাদী ইসরাইল ও মিসরীয় সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনায় মিসরের এক সেনা নিহত হয়েছে। দুই পক্ষই এই ঘটনা স্বীকার করেছে এবং গোলাগুলির ঘটনা তদন্তের কথা জানিয়েছে।
-
‘রাফাহ শহরে ইসরাইলিদের নির্বোধ শিশুহত্যা বন্ধ করতে হবে’
মে ২৮, ২০২৪ ০৮:২২জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলেছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে ইহুদিবাদী ইসরাইল যে নির্বোধের মতো শিশু হত্যা চালাচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। গত রোববার ইহুদিবাদী ইসরাইল রাফাহ শহরের একটি অস্থায়ী শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়ে কয়েক ডজন ফিলিস্তিনিকে হত্যা করার পর ইউনিসেফের প্রধান ক্যাথরিন রাসেল এই আহ্বান জানালেন।
-
‘প্রতিবেশীদের মধ্যে শক্তিশালী সম্পর্ক মধ্যপ্রাচ্য থেকে বিদেশীদের বহিষ্কার করবে’
মে ২৮, ২০২৪ ০৮:০৯ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, প্রতিবেশী দেশগুলোর মধ্যে যদি শক্তিশালী বন্ধন থাকে তাহলে মধ্যপ্রাচ্য থেকে বিদেশি শক্তিগুলো বহিষ্কার হতে বাধ্য হবে। গতকাল (সোমবার) রাজধানী তেহরানে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাঈদ বাদর আল-বুসাইদির সাথে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
-
‘আগ্রাসন বন্ধ না করলে বন্দিরা লাশ হয়ে আপনাদের কাছে ফিরবে’
মে ২৮, ২০২৪ ০৬:০৪ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরোর সদস্য এবং লেবানন প্রতিনিধি ওসামা হামদান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় চলমান আগ্রাসন ও গণহত্যা বন্ধ না করলে হামাসের হাতে যেসব ইসরাইলি বন্দি রয়েছে তারা লাশ হয়ে ঘরে ফিরতে পারে। এসব বন্দী ইসরাইলি আগ্রাসনেই মারা যাবে এবং তারা কখনই জীবিত ফিরতে পারবে না বলে তিনি সতর্ক করেন।
-
রিমালের আঘাতে পশ্চিমবঙ্গে নিহত ৬, আর্থিক সাহায্যের আশ্বাস মমতার
মে ২৭, ২০২৪ ১৬:২৫ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ভারতের পশ্চিমবঙ্গে ৬ জন প্রাণ হারিয়েছেন। রাজ্যের মহেশতলা, পানিহাটি, মেমারি, মৌসুনি দ্বীপ, কলকাতায় এসব প্রাণহানি ঘটেছে।
-
প্রতিবেশী দেশগুলো বিশেষ করে পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন অব্যাহত থাকবে
মে ২৭, ২০২৪ ১৫:৩২ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সাথে বিশেষ করে পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের ধারা অব্যাহত রাখবে তেহরান। আজ (সোমবার) পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে টেলিফোন আলাপে একথা বলেন ইরানের চিফ অফ স্টাফ।
-
আরো দুই সেনার মৃত্যুর কথা স্বীকার করল ইহুদিবাদী ইসরাইল
মে ২৭, ২০২৪ ১৫:৩০অবরুদ্ধ গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে ইহুদিবাদী ইসরাইলের আরো দুই সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে দখলদার সরকার। গতকাল (রোববার) ইসাইলের বর্বর বাহিনী এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
-
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব: ৫ জেলায় ১০ জনের প্রাণহানি
মে ২৭, ২০২৪ ১১:৫০প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বাংলাদেশের পাঁচ জেলায় ১০ জনের প্রাণহানি ঘটেছে। গতকাল (রোববার) থেকে আজ (সোমবার) দুপুর ১২টা পর্যন্ত বরিশাল, ভোলা, পটুয়াখালী, চট্টগ্রাম ও সাতক্ষীরায় এসব প্রাণহানির ঘটনা ঘটে।
-
জীবন্ত পুড়ে মারা গেছে নারী ও শিশু, নিহতের সংখ্যা বেড়ে ৫০
মে ২৭, ২০২৪ ১১:৩৮ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে বেশ কয়েকজন নারী, পুরুষ ও শিশু জীবন্ত পুড়ে মারা গেছেন। বেসরকারি সংস্থা অ্যাকশন এইড ব্রিটিশ চ্যাপ্টার গতকাল (রোববার) এই হত্যাকাণ্ডের কথা জানিয়েছে।