-
ইরানি ধনিয়া ব্রিটেনসহ বহু দেশে রপ্তানি হয়
জুলাই ১০, ২০২১ ১৩:৪৬ইরানে প্রচুর পরিমাণ ধনিয়া গাছের চাষ হয়, যা ব্রিটেনসহ বিশ্বের বহু দেশে রপ্তানি করা হয়।
-
ইরানের আইআরজিসি'র স্থল বিভাগে যুক্ত হলো নতুন সামরিক সরঞ্জাম
জুলাই ০৮, ২০২১ ১৬:০৩ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র স্থল বিভাগের সাবেরিন ব্রিগেডে আজ (বুধবার) অত্যাধুনিক সামরিক সরঞ্জাম যুক্ত হয়েছে।
-
ইরানের নিজস্ব ভ্যাকসিনের ব্যাপকহারে গণপ্রয়োগ শুরু
জুলাই ০৮, ২০২১ ১৩:৩৬ইরানের বিভিন্ন শহরে ব্যাপক ভাবে ইরানি ভ্যাকসিন 'বারকাত'এর গণপ্রয়োগ শুরু করেছে ইরানি সরকার।
-
ইরাকে মার্কিন দূতাবাসে ড্রোনের পর এবার রকেট হামলা
জুলাই ০৮, ২০২১ ১২:১৫ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে এবার রকেট হামলা হয়েছে। ইরাকের বিভিন্ন সূত্র জানিয়েছে, গতরাতে (বুধবার রাতে) মার্কিন দূতাবাস লক্ষ্য করে কয়েকটি কাতিউশা রকেট ছোড়া হয়েছে।
-
ইউরো ২০২০: ডেনমার্কের অগ্রযাত্রা থামিয়ে স্বপ্নের ফাইনালে ইংল্যান্ড
জুলাই ০৮, ২০২১ ০৬:০১ডেনমার্ককে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ইংল্যান্ড। নির্ধারিত ৯০ মিনিটে খেলা ১-১ গোলে ড্র থাকার পর অতিরিক্ত সময়ে পেনাল্টির কল্যাণে পাওয়া গোলে ম্যাচ জিতেছে ইংলিশরা। দারুণ এ জয়ে ১৯৬৬ বিশ্বকাপ জয়ের ৫৫ বছর পর মেজর কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠল তারা।
-
তেহরান সফরে এসে রায়িসির সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
জুলাই ০৮, ২০২১ ০১:৪২ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ইরানের নির্বাচিত-প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি’র সঙ্গে সাক্ষাৎ করতে বুধবার তেহরান সফর করেন।একদিনের সংক্ষিপ্ত সফরে তিনি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে সাক্ষাতের পর ইব্রাহিম রায়িসির সঙ্গে সাক্ষাৎ করতে তার দপ্তরে যান।
-
দুবাই বন্দরে নোঙ্গর করা জাহাজে ভয়াবহ বিস্ফোরণ
জুলাই ০৮, ২০২১ ০১:১৪সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙ্গর করা কন্টেইনারবাহী একটি জাহাজে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বুধবার রাতের ওই বিস্ফোরণের ফলে জাহাজটিতে আগুন ধরে যায়।
-
ভারতের মন্ত্রিসভায় ব্যাপক রদবদল: ১২ সদস্যের পদত্যাগের পর ৪৩ মন্ত্রীর শপথ
জুলাই ০৭, ২০২১ ২০:১৮দ্বিতীয় মেয়াদে ক্ষমতাসীন হওয়ার দুই বছরের বেশি সময় পর ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রথম বড় ধরনের রদবদল আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে দেশটির স্বাস্থ্য, শিক্ষাসহ গুরুত্বপূর্ণ অন্তত ১২ মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা পদত্যাগ করেছেন। করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত অর্থনীতি ও ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা ঠেকাতে মন্ত্রিসভায় এই রদবদল আনা হয়েছে বলে মনে করা হচ্ছে।
-
কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা: জয়ের নায়ক গোলরক্ষক মার্টিনেজ
জুলাই ০৭, ২০২১ ০৫:১১কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলের সমতায় শেষ হলে কোপা আমেরিকার নিয়ম অনুযায়ী খেলা সরাসরি টাইব্রেকারে যায়। আর টাইব্রেকারে কলম্বিয়াকে ৩-২ ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছায় লিওনেল মেসির দল।
-
এ যেন যুদ্ধাক্রান্ত কোনো দেশ; যুক্তরাষ্ট্রে ৩ দিনে গুলিতে নিহত ১৫০
জুলাই ০৬, ২০২১ ১৩:২০মার্কিন যুক্তরাষ্ট্রে গুলিতে মাত্র ৭২ ঘণ্টায় কমপক্ষে ১৫০ জন নিহত হয়েছেন। মার্কিন টিভি চ্যানেল সিএনএন জানিয়েছে, গত শুক্র থেকে রোববার- এই তিন দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে চার শতাধিক গুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কমপক্ষে ১৫০ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।