গ্যালারি
  • ৯২ আরোহী নিয়ে বিধ্বস্ত ফিলিপাইনের সামরিক বিমান, নিহত ১৭

    ৯২ আরোহী নিয়ে বিধ্বস্ত ফিলিপাইনের সামরিক বিমান, নিহত ১৭

    জুলাই ০৪, ২০২১ ১১:৪৫

    ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে রানওয়ে মিস করায় ৯২ আরোহী নিয়ে একটি সি-১৩০ সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় ১৭ সেনা সদস্য নিহত হয়েছে। দেশটির সেনাপ্রধান জানিয়েছেন, এখন পর্যন্ত কমপক্ষে ৪০ সেনাকে জীবিত উদ্ধার করা গেছে।

  • ভারতের করোনা পরিস্থিতি

    ভারতের করোনা পরিস্থিতি

    জুলাই ০৩, ২০২১ ১১:৪৪

    ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়াল। এরমধ্যে ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে ৬৪৬ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আর করোনার প্রথম ঢেউয়ে ৭৪৮ জন চিকিৎসকের মৃত্যু হয়েছিল। এভাবে প্রাণঘাতী করোনাভাইরাস সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসকদেরও রেহাই দেয়নি।

  • কেন ও কীভাবে ইরানের যাত্রীবাহী বিমানকে ধ্বংস করেছিল আমেরিকা?

    কেন ও কীভাবে ইরানের যাত্রীবাহী বিমানকে ধ্বংস করেছিল আমেরিকা?

    জুলাই ০৩, ২০২১ ১১:১৪

    আজ থেকে ৩৩ বছর আগে ১৯৮৮ সালের এই দিনে ইরানের একটি যাত্রীবাহী বিমান ধ্বংস করে দেয় মার্কিন নৌবাহিনী। পারস্য উপসাগরে ইরান উপকূলের সমুদ্রসীমায় ঢুকে ‘ভিনসেন্স’ নামের একটি মার্কিন যুদ্ধ জাহাজ ওই সন্ত্রাসী হামলা চালায়। ফলে বিমানটির ২৯০ জন আরোহীর সবাই প্রাণ হারান। বিমানটিতে ছিল ৬৬টি শিশু ও ৫৩ জন মহিলা। বিদেশি নাগরিক ছিল ৪৬ জন।

  • যাত্রীবাহী বিমানে মার্কিন হামলায় ২৯০ আরোহীর শাহাদাতের বার্ষিকী পালন করছে ইরান

    যাত্রীবাহী বিমানে মার্কিন হামলায় ২৯০ আরোহীর শাহাদাতের বার্ষিকী পালন করছে ইরান

    জুলাই ০৩, ২০২১ ১১:০৩

    মার্কিন হামলায় ইরানের যাত্রীবাহী বিমান ধ্বংস হওয়ার ৩৩তম বার্ষিকী আজ (শনিবার) পালিত হচ্ছে। আমেরিকার ওই হামলায় বেসামরিক যাত্রীবাহী বিমানের ২৯০ জন আরোহীর সবাই শহীদ হন। এ উপলক্ষে আজ ইরানি কর্মকর্তা ও শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিমানটি বিধ্বস্ত হওয়ার স্থানে ফুল ছিটানো হয়েছে।

  • পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের হামলায় ১৫০ ফিলিস্তিনি বিক্ষোভকারী আহত

    পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের হামলায় ১৫০ ফিলিস্তিনি বিক্ষোভকারী আহত

    জুলাই ০৩, ২০২১ ০০:৪৯

    অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে একটি অবৈধ ইহুদি বসতি স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদরত ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরাইলি সেনারা হামলা চালালে অন্তত ১৫০ ফিলিস্তিনি আহত হয়েছেন।শুক্রবার জুমার নামাজের পর নাবলুস শহরের কাছে বেইতা শহরের উপকণ্ঠে অবস্থিত অবৈধ ইহুদি বসতি ‘এভিয়াটার’-উচ্ছেদের দাবিতে বিক্ষোভরত ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় ইসরাইলি সেনারা।

  • কানাডায় গরমে মৃত্যু ৫ শতাধিক: বিশাল অঞ্চলে দাবানল, লাইটন গ্রাম পুড়ে ছাই

    কানাডায় গরমে মৃত্যু ৫ শতাধিক: বিশাল অঞ্চলে দাবানল, লাইটন গ্রাম পুড়ে ছাই

    জুলাই ০২, ২০২১ ১৪:২২

    কানাডায় প্রচণ্ড গরমের কারণে ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের বিভিন্ন স্থানে দাবানল শুরু হয়েছে। প্রদেশের লাইটন গ্রামটি পুড়ে ছাই হয়ে গেছে। আগাম সতর্কবার্তা না পেলে এই গ্রামে মৃত্যু হতো প্রায় আড়াইশ' লোকের।

  • গাজায় আবারও দখলদার ইসরাইলের বিমান হামলা

    গাজায় আবারও দখলদার ইসরাইলের বিমান হামলা

    জুলাই ০২, ২০২১ ১৩:২২

    ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের অবস্থান লক্ষ্য করে আবারও বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল।

  • আফগানিস্তানের সবচেয়ে বড় বিমানঘাঁটি ছাড়ল আগ্রাসী মার্কিন সেনারা

    আফগানিস্তানের সবচেয়ে বড় বিমানঘাঁটি ছাড়ল আগ্রাসী মার্কিন সেনারা

    জুলাই ০২, ২০২১ ১২:৩৩

    আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি ত্যাগ করেছে মার্কিন সেনারা। প্রায় দুই দশক পর আফগানিস্তানের সবচেয়ে বড় বিমানঘাঁটি ত্যাগ করল আগ্রাসী সেনারা। মার্কিন সেনাদের পাশাপাশি অন্য দেশের সেনারাও ঘাঁটিটি থেকে চলে গেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

  • নৌকায় ভাসতে থাকা অভিবাসনপ্রত্যাশীদের ওপর গুলি

    নৌকায় ভাসতে থাকা অভিবাসনপ্রত্যাশীদের ওপর গুলি

    জুলাই ০২, ২০২১ ১২:০২

    উন্নত জীবনের আশায় ইউরোপে যেতে ভূমধ্যসাগরের উত্তাল ঢেউয়ে ভাসছিলেন একদল অভিবাসনপ্রত্যাশী। কিন্তু পথিমধ্যে লিবীয় কোস্টগার্ডের সামনে পড়ে তারা। এসময় লিবীয় বাহিনী তাদের দিকে গুলি ছোড়ে, নৌকায় ধাক্কা মারার চেষ্টা করে।