ইরানের ইউরেনিয়ামের মজুদ রক্ষা করা মানেই ট্রাম্পের পরাজয়: নিউ ইয়র্ক টাইমস
https://parstoday.ir/bn/news/world-i158984-ইরানের_ইউরেনিয়ামের_মজুদ_রক্ষা_করা_মানেই_ট্রাম্পের_পরাজয়_নিউ_ইয়র্ক_টাইমস
পার্সটুডে- মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস লিখেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার প্রধান দাবি নিয়ে তিনবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, একই অজুহাতে ইরানের বিরুদ্ধে দুইবার বিমান হামলাও চালিয়েছেন।
(last modified 2026-04-29T13:47:45+00:00 )
এপ্রিল ২৯, ২০২৬ ১৯:৪২ Asia/Dhaka
  • ইরানের ইউরেনিয়ামের মজুদ রক্ষা করা মানেই ট্রাম্পের পরাজয়: নিউ ইয়র্ক টাইমস
    ইরানের ইউরেনিয়ামের মজুদ রক্ষা করা মানেই ট্রাম্পের পরাজয়: নিউ ইয়র্ক টাইমস

পার্সটুডে- মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস লিখেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার প্রধান দাবি নিয়ে তিনবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, একই অজুহাতে ইরানের বিরুদ্ধে দুইবার বিমান হামলাও চালিয়েছেন।

কিন্তু ২০১৮ সালে, তিনি ইরানের সঙ্গে ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে সরে আসেন এবং ইরানের ওপর থেকে পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে দেশটির পারমাণবিক কর্মসূচির ওপর ব্যাপক সীমাবদ্ধতা ও বিধিনিষেধ আরোপ করেন। সুতরাং, ট্রাম্প যে কোনো নতুন চুক্তিতে পৌঁছাতে চাইলে, আশা করা যায় যে তা অন্তত পূর্ববর্তী চুক্তির শর্তগুলো পূরণ করবে, অন্যথায় এটি অপর্যাপ্ত এবং ন্যায্যভাবেই প্রত্যাখ্যাত হবে।

নিউ ইয়র্ক টাইমস আরও উল্লেখ করেছে যে, পূর্ববর্তী চুক্তিটিও ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদকে ব্যাপকভাবে সীমিত করেছিল উল্লেখ করে বলেছে, কিন্তু বিশ্বে পারমাণবিক অস্ত্র কমানোর কথা বললেও, ট্রাম্প তার কথার সমর্থনে খুব কমই বাস্তব পদক্ষেপ নিয়েছেন। তিনি ২০১৫ সালের পারমাণবিক চুক্তি পরিত্যাগ করেছেন, অস্ত্র বাজেট বাড়িয়েছেন এবং বিশেষজ্ঞ কয়েক ডজন কূটনীতিক ও প্রযুক্তি বিশেষজ্ঞকে বরখাস্ত করেছেন।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পারমাণবিক বিশেষজ্ঞ স্কট ডি. সাগান বলেছেন, ইরান যদি তার বর্তমান উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বজায় রাখে, তবে এর অর্থ হবে আলোচনার ব্যর্থতা এবং ট্রাম্পের জন্য যুদ্ধে পরাজয়। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট যদি আগামীতে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত রাখার বিষয়ে রাজি করাতে পারেন, তবে তিনি বিজয় ঘোষণা করতে পারেন।

অন্যদিকে, মার্কিন এই দৈনিকটির মতে, ট্রাম্প যিনি ২০১৫ সালের চুক্তিটিকে ইরানের সাথে সম্পর্কিত অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত না করে কেবল পারমাণবিক ইস্যুতে সীমাবদ্ধ থাকার জন্য বারবার সমালোচনা করেছেন। তাই তার এখন উচিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আলোচক দলের উদাহরণ অনুসরণ করা এবং তার দলের লক্ষ্যকে পারমাণবিক ইস্যুতে কেন্দ্রীভূত করা। প্রেসিডেন্ট ট্রাম্প, যিনি ওই চুক্তির সমালোচনা করে তাঁর রাজনৈতিক জীবনের শুরুটা করেছিলেন, এখন পারমাণবিক চুক্তি নিয়ে তাঁর দক্ষতা দেখানোর সুযোগ এসেছে।#

পার্সটুডে/এমআরএইচ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন