হুঁশিয়ারি: 'ভারতীয় ব্যাংকগুলোতে হতে পারে পাকিস্তানি সাইবার হামলা’
https://parstoday.ir/bn/news/india-i23668-হুঁশিয়ারি_'ভারতীয়_ব্যাংকগুলোতে_হতে_পারে_পাকিস্তানি_সাইবার_হামলা’
ভারতীয় ব্যাংকগুলোতে সাইবার হামলা চালাতে পারে পাকিস্তানি সাইবার অপরাধীরা। ভারতের ব্যাংগুলোতে পাঠানো বার্তায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশটির সাইবার নিরাপত্তা বিষয়ক সংস্থা কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম-ইন্ডিয়া বা সিইআরটি-ইন। নতুন এ বার্তায় বলা হয়েছে, ভারতীয় ব্যাংকগুলোর তথ্য অবকাঠামো পাকিস্তানি সাইবার অপরাধীদের হামলার প্রধান শিকার হতে পারে। ভারতের সংবাদ মাধ্যম আজ (শনিবার) এ খবর দিয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
অক্টোবর ২২, ২০১৬ ০৯:৩২ Asia/Dhaka
  • হুঁশিয়ারি: 'ভারতীয় ব্যাংকগুলোতে হতে পারে পাকিস্তানি সাইবার হামলা’

ভারতীয় ব্যাংকগুলোতে সাইবার হামলা চালাতে পারে পাকিস্তানি সাইবার অপরাধীরা। ভারতের ব্যাংগুলোতে পাঠানো বার্তায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশটির সাইবার নিরাপত্তা বিষয়ক সংস্থা কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম-ইন্ডিয়া বা সিইআরটি-ইন। নতুন এ বার্তায় বলা হয়েছে, ভারতীয় ব্যাংকগুলোর তথ্য অবকাঠামো পাকিস্তানি সাইবার অপরাধীদের হামলার প্রধান শিকার হতে পারে। ভারতের সংবাদ মাধ্যম আজ (শনিবার) এ খবর দিয়েছে।

ভারতের ইলেক্ট্রনিকস এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাটি চলতি মাসের ৭ তারিখে ব্যাংকগুলোর কাছে পাঠানো বার্তায় এ হুঁশিয়ারি দিয়েছে। অবশ্য এই প্রথম এ জাতীয় হুঁশিয়ারি উচ্চারণ করল না সিইআরটি-ইন। গত জুলাই মাসের ১ তারিখেও একই রকম হুঁশিয়ারি দিয়েছিল। এছাড়া, আগস্ট মাসে দুই দফা হুঁশিয়ারি উচ্চারণ করেছিল সংস্থাটি। এতে বলা হয়েছিল, ট্রোজান ভাইরাস দিয়ে ভারতীয় ব্যাংকগুলোতে সাইবার হামলা হতে পারে।

ভারতে সম্প্রতি বিপুল সংখ্যক ডেবিট কার্ডের তথ্য হাতিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। তার সঙ্গে এ হুঁশিয়ারির কোনো সম্পর্ক আছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায় নি বলে খবরে উল্লেখ করা হয়েছে।# 

পার্সটুডে/মূসা রেজা/২২