ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৭ লাখ ছুঁইছুঁই, মৃত ৬৫,২৮৮
https://parstoday.ir/bn/news/india-i82709-ভারতে_করোনাভাইরাসে_আক্রান্তের_সংখ্যা_৩৭_লাখ_ছুঁইছুঁই_মৃত_৬৫_২৮৮
ভারতে মারণব্যাধি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৬ লাখ ৯১ হাজার ১৬৬ জনে পৌঁছেছে। এ পর্যন্ত মোট ৬৫ হাজার ২৮৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
সেপ্টেম্বর ০১, ২০২০ ০৮:১৫ Asia/Dhaka
  • ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৭ লাখ ছুঁইছুঁই, মৃত ৬৫,২৮৮

ভারতে মারণব্যাধি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৬ লাখ ৯১ হাজার ১৬৬ জনে পৌঁছেছে। এ পর্যন্ত মোট ৬৫ হাজার ২৮৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে।

সরকারি সূত্রে প্রকাশ, গত ২৪ ঘণ্টায় ৬৯ হাজার ৯২১টি নয়া সংক্রমণ এবং একইসময়ে ৮১৯ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। হাসপাতাল অথবা হোম আইসোলেশনে থেকে এ পর্যন্ত ২৮ লাখ ৩৯ হাজার ৮৮২ জন সুস্থ হওয়ায় বর্তমানে ৭ লাখ ৮৫ হাজার ৯৯৬ জন সক্রিয় করোনা রোগী চিকিৎসাধীন রয়েছে।

এক পরিসংখ্যানে প্রকাশ, করোনায় ভারতে মৃত্যু হার কমে ১.৭৮ শতাংশ হয়েছে। এছাড়া সক্রিয় রোগীর সংখ্যা ২২ শতাংশ হয়েছে। এর পাশাপাশি সুস্থ হওয়ার হার দাঁড়িয়েছে ৭৭ শতাংশে।

সরকারি সূত্রে প্রকাশ, গতকাল ৩১ আগস্ট ১০ লাখ ১৬ হাজার ৯২০ জনের করোনা পরীক্ষা হয়েছে। ওইদিন পর্যন্ত মোট ৪ কোটি ৩৩ লাখ ২৪ হাজার ৮৩৪ জনের করোনা পরীক্ষা সম্ভব হয়েছে।  

ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তর প্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ প্রভৃতি রাজ্য আক্রান্ত ও মৃতের সংখ্যায় এগিয়ে রয়েছে।

পশ্চিমবঙ্গে এ পর্যন্ত ১ লাখ ৬২ হাজার ৭৭৮ জন আক্রান্ত এবং ৩ হাজার ২২৮ জন করোনা রোগী প্রাণ হারিয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ২ হাজার ৯৯৩টি নয়া সংক্রমণ এবং ৫২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ১ লাখ ৩৪ হাজার ২৭০ জন সুস্থ হওয়ায় বর্তমানে ২৫ হাজার ২৮০ জন সক্রিয় করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।