করোনা সংক্রমণে বিশ্বে দ্বিতীয় স্থানে পৌঁছে গেল ভারত, আক্রান্ত ৪১ লাখ ছাড়াল
https://parstoday.ir/bn/news/india-i82845-করোনা_সংক্রমণে_বিশ্বে_দ্বিতীয়_স্থানে_পৌঁছে_গেল_ভারত_আক্রান্ত_৪১_লাখ_ছাড়াল
ভারতে গত ২৪ ঘণ্টায় ৯০ হাজার ৬৩২ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণের রেকর্ড সৃষ্টি হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ছাড়িয়ে যাওয়ায় ব্রাজিলকে টপকে বিশ্বে ভারতের অবস্থান এখন দ্বিতীয়। আজ (রোববার) সকাল ৮ টা পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ১৩ হাজার ৮১১।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
সেপ্টেম্বর ০৬, ২০২০ ০৮:১৭ Asia/Dhaka
  • করোনা সংক্রমণে বিশ্বে দ্বিতীয় স্থানে পৌঁছে গেল ভারত, আক্রান্ত ৪১ লাখ ছাড়াল

ভারতে গত ২৪ ঘণ্টায় ৯০ হাজার ৬৩২ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণের রেকর্ড সৃষ্টি হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ছাড়িয়ে যাওয়ায় ব্রাজিলকে টপকে বিশ্বে ভারতের অবস্থান এখন দ্বিতীয়। আজ (রোববার) সকাল ৮ টা পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ১৩ হাজার ৮১১।

দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে চলে যাওয়া ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ৯৩ হাজার। শীর্ষস্থানে থাকা আমেরিকায় এই সংখ্যা ৬৪ লাখেরও বেশি।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, আজ (রোববার) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। ভারতে এ পর্যন্ত মোট  ৭০ হাজার ৬২৬ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন।

সরকারি সূত্রে প্রকাশ, ৩১ লাখ ৮০ হাজার ৮৬৫ জন সুস্থ হওয়ায় বর্তমানে ৮ লাখ ৬২ হাজার ৩২০ জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

ভারতে গতকাল (শনিবার) ১০ লাখ ৯২ হাজার ৬৫৪ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। ওইদিন পর্যন্ত মোট ৪ কোটি ৮৮ লাখ ৩১ হাজার ১৪৫ জনের নমুনা পরীক্ষা করা সম্ভব হয়েছে।

দেশে বর্তমানে সুস্থতার হার দাঁড়িয়েছে ৭৭.৩২ শতাংশে। মৃত্যু হার হয়েছে ১.৭২ শতাংশ। সক্রিয় করোনা রোগীর হার হয়েছে ২০.৯৬ শতাংশ।

ভারতের মহারাষ্ট্র রাজ্য আক্রান্ত ও মৃতের সংখ্যার নিরিখে সবার উপরে রয়েছে। এখানে এ পর্যন্ত ২৬ হাজার ২৭৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ৩১২ জনের মৃত্যু হয়েছে।

পশ্চিমবঙ্গে এপর্যন্ত ৩ হাজার ৫১০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ২৮ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে এখানে ২৩ হাজার ৩৯০ জন সক্রিয় করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন।#     

পার্সটুডে/এমএএইচ/এআর/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।