-
পশ্চিমবঙ্গে বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ
সেপ্টেম্বর ১৩, ২০২২ ১৫:১০ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির পক্ষ থেকে রাজ্য সচিবালয় নবান্ন অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে আজ পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে।
-
পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনছে রাজ্য সরকার
সেপ্টেম্বর ১২, ২০২২ ১৫:০৫ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর অতিসক্রিয়তার বিরুদ্ধে আলোচনার জন্য পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রস্তাব আনা হচ্ছে। আগামী ১৯ সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রস্তাব আনছে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকার।
-
জ্ঞানবাপী মসজিদ নিয়ে মুসলিমদের আপত্তি খারিজ, জেলা আদালত হিন্দুত্ববাদীদের পক্ষে
সেপ্টেম্বর ১২, ২০২২ ১৪:৩৯ভারতের উত্তর প্রদেশে জ্ঞানবাপী মসজিদ মামলায় বারাণসী জেলা আদালত মুসলিম পক্ষের আপত্তি খারিজ করে হিন্দুত্ববাদীদের আবেদনে সাড়া দিয়ে মামলাটি শুনানিযোগ্য বলে জানিয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর ওই মামলার শুনানি হবে। আদালতের এ ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে মুসলিম পক্ষ হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
-
প্রধানমন্ত্রী নিজেকে চা-ওয়ালা বলেন, কিন্তু যারা চা বাগানে কাজ করেন তাদের দেখেননি: অভিষেক
সেপ্টেম্বর ১১, ২০২২ ১৫:১৫ভারতে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, প্রধানমন্ত্রী নিজেকে চা-ওয়ালা বলেন, কিন্তু যারা চা বাগানে কাজ করেন তাদের দেখেননি। তিনি আজ (রোববার) মালবাজারে চা শ্রমিকদের সম্মেলনে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
প্যারাসুট না খোলার ফলে আরেক প্যারা কমান্ডোর মৃত্যু, একসপ্তাহের মধ্যে দ্বিতীয় ঘটনা
সেপ্টেম্বর ১১, ২০২২ ১৪:১৯লেহ-লাদাখ এলাকায় মাউন্টেন স্ট্রাইক অনুশীলনের সময় প্যারাস্যুট না খোলার ফলে প্যারা কমান্ডো নায়েক সুরজ পাল নিহত হয়েছেন। সুরজ পাল উত্তর প্রদেশের হাথরসের বাসিন্দা ছিলেন। গত সপ্তাহেও লেহ সেক্টরে মহড়ার সময় একইভাবে এক কমান্ডোর মৃত্যু হয়েছিল। আজ রোববার গণমাধ্যমে ওই তথ্য প্রকাশ্যে এসেছে।
-
বাংলার ব্যবসা ও অর্থনীতিকে ধ্বংস করে দিতে চাচ্ছে কেন্দ্রীয় সরকার: ফিরহাদ হাকিম
সেপ্টেম্বর ১০, ২০২২ ১৪:৪৩ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী ও কোলকাতার মেয়র ফিরহাদ হাকিম কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, বাংলার ব্যবসা ও অর্থনীতিকে ধ্বংস করে দিতে চাচ্ছে কেন্দ্রীয় সরকার।
-
মানব উন্নয়ন সূচকে এক ধাপ নীচে নেমে ১৩২তম স্থানে ভারত
সেপ্টেম্বর ১০, ২০২২ ১৪:৩৭জাতিসঙ্ঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অধীনে ১৯১টি দেশের মানব উন্নয়ন সূচক ২০২১ রিপোর্টে ভারত ১৩২তম স্থানে রয়েছে।
-
'অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পশ্চিমবঙ্গে কোনও ইডি-সিবিআই দফতর থাকবে না'
সেপ্টেম্বর ০৯, ২০২২ ১৬:৪৭ভারতের পশ্চিমবঙ্গে সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক মুহাম্মাদ সেলিম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হলে পশ্চিমবঙ্গে কোনও ‘ইডি’-‘সিবিআই’ দফতর থাকবে না।
-
লাম্পি ভাইরাসে রাজস্থানে ৪৬ হাজার গরুর মৃত্যু, সারা দেশে ১৫ লাখেরও বেশি সংক্রমিত
সেপ্টেম্বর ০৯, ২০২২ ১৩:৪৫ভারতে ১৫ টি রাজ্যের ১৭৫ টি জেলায় লাম্পি ভাইরাস ছড়িয়ে পড়েছে। পরিসংখ্যানে প্রকাশ, এ পর্যন্ত সারা দেশে ১৫ লাখেরও বেশি গরু সংক্রমিত হয়েছে এবং ৫৭ হাজার মারা গেছে।
-
উত্তর প্রদেশে বোমা মেরে মসজিদ উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১, পুলিশি তদন্ত শুরু
সেপ্টেম্বর ০৮, ২০২২ ১৫:১০ভারতের উত্তর প্রদেশের বেরেলিতে নগরীর জামে মসজিদ বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে এবং ইমাম খুরশিদ আলমকে গুলি করার হুমকি দেওয়া হয়েছে। গতকাল (বুধবার) সকালে মসজিদ সংলগ্ন দেয়ালে লাগানো হাতে লেখা হুমকি পোস্টারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।