-
জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি গৃহবন্দী
এপ্রিল ১২, ২০২২ ১৫:১৭জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতিকে শ্রীনগরে গৃহবন্দী করা হয়েছে। বলা হচ্ছে, সোপিয়ান জেলায় সন্ত্রাসী হামলায় আহত কাশ্মীরি পণ্ডিতের বাসায় তার খোঁজখবর নিতে যাওয়ার কথা ছিল। এর আগেই পুলিশ তাকে শ্রীনগরে গৃহবন্দী করেছে।
-
রামনবমীর মিছিলে বিজেপি বিধায়কের উত্তেজক গান
এপ্রিল ১২, ২০২২ ১৩:২৫ভারতের তেলেঙ্গানার গোশামহলের বিজেপি বিধায়ক রাজা সিং হায়দরাবাদে রামনবমীর মিছিলে একটি উত্তেজক গান গেয়েছিলেন বলে অভিযোগ। এ সময়ে ওই বিজেপি বিধায়ককে ভারতকে ‘হিন্দু রাষ্ট্র’ করার কথা বলতে দেখা যায়।
-
কেন্দ্রীয় তদন্ত সংস্থা ‘সিবিআই’ প্রসঙ্গে ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
এপ্রিল ১১, ২০২২ ১৪:০৮ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা ‘সিবিআই’ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি আজ (সোমবার) বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকার সমালোচনা করেন।
-
‘ভারতের গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ চরিত্রকে ধ্বংস করছে আরএসএস-বিজেপি’
এপ্রিল ১১, ২০২২ ০৭:৪৪ভারতে সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, ‘ভারতের গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ চরিত্রকে ধ্বংস করছে আরএসএস-বিজেপি। তারা সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে।’ গতকাল (রোববার) কেরালা রাজ্যের কান্নুরের জওহর স্টেডিয়ামে সিপিআইএমের পার্টি কংগ্রেসের প্রকাশ্য সমাবেশে তিনি ওই মন্তব্য করেন।
-
জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে ২ গেরিলা নিহত
এপ্রিল ১০, ২০২২ ১৫:০৮জম্মু-কাশ্মীরের শ্রীনগরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে ২ গেরিলা নিহত হয়েছে। আজ (রোববার) সকালে শ্রীনগরের বেশাম্বর নগরে নিরাপত্তা বাহিনী এবং গেরিলাদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই গেরিলা নিহত হয়েছে। নিহতরা পাকিস্তানি বলে বলা হচ্ছে।
-
পশ্চিমবঙ্গে রাম নবমী পালনে অস্ত্র হাতে মিছিল বিশ্বহিন্দু পরিষদ-বিজেপির
এপ্রিল ১০, ২০২২ ১৪:১০ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রাম নবমী উৎসব পালনের সময় হিন্দুত্ববাদীরা অস্ত্র হাতে নিয়ে মিছিল করেছে।
-
জম্মু-কাশ্মীরের জামিয়া মসজিদে ‘আজাদি’র স্লোগান, গ্রেফতার ১৩
এপ্রিল ০৯, ২০২২ ১৩:২১জম্মু-কাশ্মীরের জামিয়া মসজিদে নামাজ পড়ার পর কিছু মানুষ আজাদির স্লোগান দিয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হওয়ার পর, পুলিশ এ পর্যন্ত স্লোগানে জড়িত ১৩ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে।
-
আরএসএস-বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াই চালানোর আহ্বান জানাল সিপিআইএম
এপ্রিল ০৯, ২০২২ ১২:৪৮ভারতে উগ্রহিন্দুত্ববাদী আরএসএস-বিজেপি’র বিরুদ্ধে শুধু রাজনৈতিক লড়াই নয়, মতাদর্শগত, সাংস্কৃতিক, সামাজিক, সাংগঠনিকসহ সমস্ত ক্ষেত্রে লড়াই চালানোর আহ্বান জানিয়েছে সিপিআই(এম)। গতকাল (শুক্রবার) সিপিআই(এম)-এর ২৩ তম কংগ্রেসে গৃহীত রাজনৈতিক প্রস্তাবে ওই আহ্বান জানানো হয়েছে।
-
উত্তর প্রদেশে মুসলিম নারীদের ধর্ষণের হুমকি দিলেন এক হিন্দু সাধু: গ্রেফতার দাবি
এপ্রিল ০৮, ২০২২ ১৪:২০ভারতে বিজেপিশাসিত উত্তর প্রদেশের এক হিন্দু সাধু প্রকাশ্যে মুসলিম নারীদের ধর্ষণের হুমকি দেওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
-
৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীরে ৮৭ বেসামরিক ব্যক্তি ও ৯৯ নিরাপত্তাকর্মী নিহত
এপ্রিল ০৮, ২০২২ ০৯:২৪ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের পর থেকে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত ৮৭ জন বেসামরিক নাগরিক এবং ৯৯ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে ওই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।