-
'কেউ যদি মনে করে ‘এনআরসি’ এনে গলা ধাক্কা দিয়ে বের করবে, সে নাবালকের মত কথা বলছে'
ফেব্রুয়ারি ২০, ২০২২ ১৫:১৮জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গের সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছেন, ‘ভারত আমাদের পছন্দের দেশ, কেউ যদি মনে করে জাতীয় নাগরিক পঞ্জি ‘এনআরসি’ এনে গলা ধাক্কা দিয়ে বের করবে, সে মূর্খের স্বর্গে নাবালকের মত কথা বলছে।
-
লাখ লাখ ওলামার রক্তের বিনিময়ে ভারত স্বাধীন হয়েছে: জমিয়তে উলামায়ে হিন্দ
ফেব্রুয়ারি ১৯, ২০২২ ১৫:০২ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলামায়ে হিন্দের উদ্যোগে ভরতপুর ব্লক জমিয়তের ব্যবস্থাপনায় এক প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার) দেশের চলমান পরিস্থিতি ও হিজাব ইস্যুতে ভরতপুর বাস স্ট্যান্ডে ওই সমাবেশ হয়।
-
জম্মু-কাশ্মীরের নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে বন্দুকযুদ্ধে সেনা জওয়ানসহ নিহত ৩
ফেব্রুয়ারি ১৯, ২০২২ ১৪:২০জম্মু-কাশ্মীরের নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে দু’জন সেনা জওয়ান ও এক গেরিলা নিহত হয়েছে। নিহত জওয়ানরা হলেন, সন্তোষ যাদব এবং রমিত চৌহান। নিহত গেরিলার পরিচয় জানার চেষ্টা চলছে। আজ (শনিবার) দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলায় ওই সংঘর্ষ হয়।
-
কর্ণাটকে হিজাব পরে কলেজে ঢুকতে বাধা, প্রতিবাদে ইস্তফা দিলেন প্রভাষক
ফেব্রুয়ারি ১৮, ২০২২ ১৭:৫৪ভারতের বিজেপিশাসিত কর্ণাটকে হিজাব বিতর্কের জেরে পদত্যাগ করলেন চান্দিনি নামে এক ইংরেজি প্রভাষক। আজ (শুক্রবার) হিন্দি গণমাধ্যম ‘আজতক’ সূত্রে প্রকাশ, কর্ণাটকের জৈন পিইউ কলেজের ইংরেজির ওই প্রভাষক বলেছেন, হিজাব ছাড়া পড়াতে তার ভালো লাগছে না। তিনি বলেন, হিজাব খুলে পড়াতে তার আত্মসম্মানে আঘাত লাগে এবং তিনি তা খুলে পড়ানোটা ঠিক মনে করছেন না।
-
মুসকানের সঙ্গে সাক্ষাৎ করতে সন্তানদের নিয়ে মা-বাবাদের ভিড়
ফেব্রুয়ারি ১৮, ২০২২ ১৭:৩৮ভারতে বিজেপিশাসিত কর্ণাটকে হিজাব ইস্যুতে 'পোস্টার গার্ল' হয়ে ওঠা মুসকান খানের বাড়ি বর্তমানে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দূর-দূরান্ত থেকে মানুষ মুসকানের সঙ্গে দেখা করতে আসছেন। এর উদ্দেশ্য হল মুসকানকে তাদের সন্তানদের সাথে পরিচয় করিয়ে দেওয়া, যাতে তারাও মুসকানের মতো হওয়ার চেষ্টা করে।
-
উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনে এমন ছক্কা মারুন বিজেপি যাতে বল খুঁজে না পায় : অখিলেশ
ফেব্রুয়ারি ১৮, ২০২২ ১৫:৫১ভারতের উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির (এসপি) প্রধান অখিলেশ যাদব রাজ্যে ক্ষমতাসীন বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, সমাজবাদী পার্টি যখন থেকে বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ দেওয়ার ঘোষণা করেছে, তখন থেকেই ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিদ্যুৎ নিভে গেছে।
-
আহমদাবাদ বিস্ফোরণ মামলায় ৩৮ জনকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা
ফেব্রুয়ারি ১৮, ২০২২ ১৪:৩৯ভারতে গুজরাটের আহমদাবাদ ধারাবাহিক বিস্ফোরণ মামলায় ৩৮ জনকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছে বিশেষ আদালত। ওই ৩৮ জন দোষীকে ভারতীয় দণ্ডবিধির ৩০২, ইউএপিএ-এর অধীনে ফাঁসির সাজা দেওয়া হয়েছে।
-
সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হবে, সর্বোচ্চস্তরে আলোচনা চলছে: বিজেপি
ফেব্রুয়ারি ১৭, ২০২২ ১৯:৪০ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, ‘আমরা সংশোধিত নাগরিকত্ব আইন বা ‘সিএএ’ কার্যকর করব। এ জন্য সর্বোচ্চস্তরে চিন্তাভাবনা চলছে। আজ না হয় কাল ‘সিএএ’ কার্যকর হবে।’ তিনি আজ (বৃহস্পতিবার) সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই মন্তব্য করেন।
-
‘ভারতীয় জনতা পার্টি’র নাম পরিবর্তন করে ‘ভারতীয় ঝগড়া পার্টি’ রাখা উচিত : অখিলেশ যাদব
ফেব্রুয়ারি ১৭, ২০২২ ১৫:৪২ভারতের উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির (এসপি) প্রধান অখিলেশ যাদব বলেছেন, ‘ভারতীয় জনতা পার্টি’র (বিজেপি) নাম পরিবর্তন করে ‘ভারতীয় ঝগড়া পার্টি’ রাখা উচিত।
-
নরেন্দ্র মোদির সরকার কাশ্মীর সমাধান আরো জটিল করে দিয়েছে: মেহবুবা মুফতি
ফেব্রুয়ারি ১৭, ২০২২ ১৫:৩২আবদুর রহমান খান: কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী এবং পিপলস ডেমক্রাটিক পার্টি (পিডিপি)’র প্রেসিডেন্ট মেহবুবা মুফতি বলেছেন, ভারতের সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে নরেন্দ্র মোদির নেতৃত্বে ফ্যাসিস্ট সরকার কাশ্মীর সংকটের সমাধান আরো জটিল করে দিয়েছে।