-
দিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের প্রতিবাদ সমাবেশ, বিজেপিকে ক্ষমতাচ্যুত করার অঙ্গীকার
ডিসেম্বর ২২, ২০২৩ ১৫:৫৫ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে আজ বিজেপি বিরোধী ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স বা I.N.D.I.A. জোটের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
-
জম্মু-কাশ্মীরে অজ্ঞাত গেরিলাদের অতর্কিত হামলায় হতাহত ৭ সেনা জওয়ান
ডিসেম্বর ২২, ২০২৩ ১১:২৮জম্মু-কাশ্মীরের রাজৌরিতে সেনাবাহিনীর দুটি গাড়িতে অজ্ঞাত গেরিলারা হামলা চালানোয় ৭ সেনা জওয়ান হতাহত হয়েছেন। এদের মধ্যে ৫ জওয়ান নিহত, এবং ২ জওয়ান আহত হয়েছেন। হামলাকারীরা জওয়ানদের অস্ত্র ছিনিয়ে নিয়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
-
সংসদ থেকে সাসপেন্ড হওয়া বিরোধী এমপিদের সংখ্যা বেড়ে ১৪৬, দিল্লিতে প্রতিবাদ মিছিল
ডিসেম্বর ২১, ২০২৩ ১৪:৫০ভারতীয় সংসদের উভয় কক্ষ (রাজ্যসভা ও লোকসভা) থেকে প্রায় ১৫০ জন বিরোধী দলের এমপিকে সাসপেন্ড করার প্রতিবাদে বিরোধী এমপিরা দিল্লিতে প্রতিবাদ মিছিল করেছেন।
-
গালিবাজ এমপি সংসদের ভেতরে আর যারা প্রশ্ন করে তারা বাইরে: দানিশ আলী
ডিসেম্বর ২১, ২০২৩ ০৬:০১ভারতের উপ-রাষ্ট্রপতি ও সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের নকলের বিষয়টি নিয়ে ক্ষমতাসীন দল বিজেপি এবং বিরোধীদের মধ্যে পাল্টাপাল্টি বাকযুদ্ধ চলছে।
-
কেন্দ্রীয় সরকার গণতন্ত্রের শ্বাসরোধ করেছে : সোনিয়া গান্ধী
ডিসেম্বর ২০, ২০২৩ ১৪:৪০ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেত্রী সোনিয়া গান্ধী সংসদ থেকে বিরোধী দলের এমপিদের সাসপেন্ড করার বিষয়ে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন।
-
রাজ্যসভার চেয়ারম্যানের নকল করার জন্য তৃণমূল এমপি’র বিরুদ্ধে থানায় অভিযোগ
ডিসেম্বর ২০, ২০২৩ ১৪:৩৬ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার চেয়ারম্যান ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের নকল করার জন্য তৃণমূল এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন মহল থেকে তীব্র সমালোচনা করা হয়েছে। একইসঙ্গে দিল্লির দিল্লির ডিফেন্স কলোনি থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
-
হালাল মাংসের পরিবর্তে হিন্দুদের ঝাটকা মাংস খাওয়ার পরামর্শ গিরিরাজ সিংয়ের
ডিসেম্বর ১৯, ২০২৩ ১৬:২২ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা গিরিরাজ সিং হিন্দুদের হালাল মাংসের পরিবর্তে ঝাটকা মাংস খাওয়ার পরামর্শ দিয়েছেন।
-
সংসদের নিরাপত্তা ইস্যুতে উত্তাল অধিবেশন কক্ষ, ফের বিরোধী দলের ৪৯ এমপি সাসপেন্ড
ডিসেম্বর ১৯, ২০২৩ ১৫:৩৬ভারতীয় সংসদের শীতকালীন অধিবেশন চলাকালে বিরোধী দলীয় এমপিদের হট্টগোল ও বিক্ষোভের কারণে আজ ৪৯ জন এমপিকে সাসপেন্ড করা হয়েছে। এরফলে এপর্যন্ত সাসপেন্ড হওয়া এমপি’র সংখ্যা ১৪১ জনে পৌঁছেছে।
-
ভারতীয় সংসদে একদিনেই বিরোধী দলের ৭৮ এমপি সাসপেন্ড
ডিসেম্বর ১৮, ২০২৩ ১৮:২০ভারতীয় সংসদে শীতকালীন অধিবেশনের ১১তম দিনে মোট ৭৮ জন বিরোধী দলীয় এমপিকে লোকসভা ও রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয়েছে। ওই এমপিরা গত ১৩ ডিসেম্বর সংসদের মধ্যে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতির দাবিতে তোলপাড় সৃষ্টি করেছিলেন।
-
সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতার পাশাপাশি মৌলিক অধিকারও ক্ষুণ্ণ হচ্ছে: কামরুজ্জামান
ডিসেম্বর ১৮, ২০২৩ ১৬:৩৯ভারতে সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতার পাশাপাশি মৌলিক অধিকারও ক্ষুণ্ণ হচ্ছে বলে মন্তব্য করেছেন 'সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন'-এর সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান।