-
নেহরু বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্র নেতা ওমর খালিদ গ্রেফতার, নিন্দার ঝড়
সেপ্টেম্বর ১৪, ২০২০ ০৯:১৫ভারতের রাজধানী দিল্লিতে গত ফেব্রুয়ারির দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে দিল্লি পুলিশের স্পেশাল সেল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা ও বিশিষ্ট সমাজকর্মী ওমর খালিদকে গ্রেফতার করেছে। দীর্ঘ ১১ ঘণ্টা ধরে জিজ্ঞাসবাদ শেষে গতকাল (রোববার) দিবাগত রাত ১১ টায় গ্রেফতার করে। দিল্লির শাহীনবাগে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী আন্দোলন চলাকালীন, সেখানে তিনি উস্কানিমূলক ভাষণ দিয়েছিলেন বলেও অভিযোগ।
-
ভারতে ২৪ ঘণ্টায় ৯২ হাজারের বেশি করোনা আক্রান্ত, 'ভ্যাকসিন আসবে বছর শেষে'
সেপ্টেম্বর ১৪, ২০২০ ০৭:৪২ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ৯২ হাজার ৭১ জন আক্রান্ত হয়েছে। একইসময়ে ১ হাজার ১৩৬ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। গতকাল (রোববার) সকাল ৮ টা থেকে আজ (সোমবার) সকাল ৮ টা পর্যন্ত এক পরিসংখ্যানে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তথ্য জানিয়েছে।
-
প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত ও চীনা বাহিনীর ব্যাপক সমর-সজ্জা
সেপ্টেম্বর ১৩, ২০২০ ১৬:৫১প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত ও চীনা সেনাবাহিনীর মধ্যে ব্যাপক সমর-সজ্জা চলছে। গালওয়ান উপত্যকায় ভারত ও চীনা সেনাদের মধ্যে সহিংস সংঘর্ষের পর থেকে মধ্যে দু’দেশের মধ্যে চরম উত্তেজনা অব্যাহত রয়েছে। একাধিক পর্যায়ের আলোচনার পরেও পরিস্থিতি শান্ত হয়নি।
-
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪৭ লাখ ছাড়িয়েছে, মৃত ৭৮ হাজারের বেশি
সেপ্টেম্বর ১৩, ২০২০ ০৮:৩৭ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৭ লাখ ছাড়িয়ে গেছে। আজ (রোববার) সকাল ৮টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৭ লাখ ৫৪ হাজার ৩৫৬। মারা গেছেন ৭৮ হাজার ৫৮৬ জন করোনা রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তথ্য জানিয়েছে।
-
‘আত্মনির্ভর বিহার’ কর্মসূচির সূচনা করলেন বিজেপি সভাপতি নাড্ডা, আরজেডি নেতা তেজস্বীর কটাক্ষ
সেপ্টেম্বর ১২, ২০২০ ১৫:৩১ভারতের বিহার রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ‘আত্মনির্ভর বিহার’ কর্মসূচির সূচনা করলেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা (জেপি নাড্ডা)। আজ (শনিবার) বিহারের রাজধানী পাটনাস্থিত দলীয় কার্যালয়ে তিনি এ ব্যাপারে আত্মনির্ভর বিহার ২০২০ ডটকম পোর্টালের সূচনা করেন।
-
ভারতে ২৪ ঘণ্টায় ৯৭,৫৭০ জন করোনাভাইরাসে আক্রান্ত, মৃত ১,২০১
সেপ্টেম্বর ১২, ২০২০ ১০:৪৭ভারতে ২৪ ঘণ্টায় ৯৭ হাজার ৫৭০ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একদিনে আক্রান্তের নিরিখে এ পর্যন্ত এটিই সর্বোচ্চ রেকর্ড। একইসময়ে ১ হাজার ২০১ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। আজ (শনিবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তথ্য জানিয়েছে।
-
ভারতের সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত: রাওয়াত
সেপ্টেম্বর ১১, ২০২০ ১৬:১৮ভারত ও চীনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) নিয়ে উত্তেজনা বৃদ্ধির মধ্যে, ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াত বলেছেন, ভারতের সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে। আজ (শুক্রবার) প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সিডিএস জেনারেল রাওয়াত ওই মন্তব্য করেন।
-
মস্কোয় ভারত-চীন বৈঠক: সেনা প্রত্যাহারের দাবি ভারতের; অনড় চীন
সেপ্টেম্বর ১১, ২০২০ ১০:৪২ভারত-চীন চলমান সীমান্ত সংঘাতের মধ্যে মস্কোয় ভারত ও চীনা পররাষ্ট্র মন্ত্রীদের গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর এবং চীনা পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই’র মধ্যে দু’দফায় বৈঠক হয়। গতকাল (বৃহস্পতিবার) দুপুরে ত্রিপক্ষীয় স্তরে আলোচনায় বসেন ভারত, চীন এবং রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী। রাতে ভারত এবং চীনের পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যে বৈঠক হয়।
-
ভারতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড: সংক্রমণ ৯৬,৫৫১, মৃত ১২০৯
সেপ্টেম্বর ১১, ২০২০ ০৭:১০ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসের দাপট অব্যাহত রয়েছে। একদিনেই ৯৬ হাজারের বেশি নয়া সংক্রমণ ও ১ হাজার দুইশ’র বেশি করোনা রোগীর মৃত্যু হয়েছে।
-
'পশ্চিমবঙ্গে তোষণের রাজনীতি চলছে, নির্বাচনে রাজ্য সরকারকে উৎখাত করতে হবে'
সেপ্টেম্বর ১০, ২০২০ ১৫:৫৩বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা (জে পি নাড্ডা) বলেছেন, পশ্চিমবঙ্গে তোষণ ও ভোট ব্যাঙ্কের রাজনীতি চলছে। আগামী বিধানসভা নির্বাচনে এই সরকারকে উৎখাত করতে হবে। রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকারকে টার্গেট করে তিনি আজ (বৃহস্পতিবার) এক ভার্চুয়াল সভায় ওই মন্তব্য করেন।