শ্রোতাদের মতামত
‘শ্রেষ্ঠ শ্রোতার সম্মান পেয়ে আমি আনন্দিত, উচ্ছ্বসিত এবং আবেগে আপ্লুত’
প্রিয় মহোদয়, প্রথমে আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। ডিসেম্বর মাসের শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচিত করায় রেডিও তেহরানের কাছে আমি চির কৃতজ্ঞ। কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ এবং শুভ কামনা জানাই। এই সম্মান পেয়ে আমি আনন্দিত, উচ্ছ্বসিত এবং আবেগে আপ্লুত।
যাঁদের একান্ত অনুরোধে রেডিও তেহরান বাংলা অনুষ্ঠান শোনা শুরু করেছিলাম সেই সব জ্ঞানী-গুণী ও স্বনামধন্য শ্রোতাবন্ধু পশ্চিমবঙ্গের শ্রদ্ধেয় নাজিম উদ্দিন, তরুণ মৈত্র, তপন বসাক এবং বাংলাদেশের আব্দুল কুদ্দুস দাদাভাইও অশেষ ধন্যবাদ জানাই। তাঁদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
রেডিও তেহরানের প্রিয়জন ও রংধনু আসরের প্রযোজক শ্রদ্ধেয় আশরাফুর রহমান ভাইয়ের আন্তরিকতা থেকেও অনুপ্রেরণা পেয়ে খুশিতে মেইল পাঠানো শুরু করেছিলাম। ওনাকেও ধন্যবাদ জানাই। পাশাপাশি যেন এখন থেকে রেডিও তেহরানের প্রতি আরও বেশি দায়িত্ব বেড়ে গেল। আর তা হলো নিয়মিত অনুষ্ঠান শোনা, শেয়ার ও কমেন্ট করা, লাইক দেওয়া এবং অনুষ্ঠান শুনে বেশি বেশি মেইল পাঠানো। তাই সবার কাছে আশীর্বাদ প্রার্থনা করি এভাবেই যেন সৌহার্দ্য ও সৌভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে নিয়মিত রেডিও তেহরানের সঙ্গে সংযুক্ত থাকতে পারি।
রেডিও তেহরান বাংলা অনুষ্ঠানের দীর্ঘায়ু কামনা করে এবং ইংরেজি নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এখানে যবনিকা টানলাম।
শুভেচ্ছান্তে
মনীষা রায়
মেখলিগঞ্জ, কোচবিহার,
পশ্চিমবঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।