'সবকিছু মিলিয়ে রেডিও তেহরানের প্লাটফর্ম এখন টুইটুম্বুর'
https://parstoday.ir/bn/news/iran-i102950-'সবকিছু_মিলিয়ে_রেডিও_তেহরানের_প্লাটফর্ম_এখন_টুইটুম্বুর'
সুপ্রিয় মহোদয়, অন্তরঙ্গ প্রীতিসহ অনুপম শুভেচ্ছা রইলো। জীবিকার তাগিদে দৈনন্দিন কর্মব্যস্ততা বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত। ব্যস্ততা কাটিয়ে আনমনে যখন স্মৃতিতে ভেসে ওঠে 'প্রিয়জন' তথা রেডিও তেহরানের কথা তখন মানসপটে জ্বলজ্বল করে কিছু প্রিয়মুখ, কিছু গুণী কলাকুশলীদের কথা।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ২৬, ২০২২ ১১:০৫ Asia/Dhaka
  • 'সবকিছু মিলিয়ে রেডিও তেহরানের প্লাটফর্ম এখন টুইটুম্বুর'

সুপ্রিয় মহোদয়, অন্তরঙ্গ প্রীতিসহ অনুপম শুভেচ্ছা রইলো। জীবিকার তাগিদে দৈনন্দিন কর্মব্যস্ততা বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত। ব্যস্ততা কাটিয়ে আনমনে যখন স্মৃতিতে ভেসে ওঠে 'প্রিয়জন' তথা রেডিও তেহরানের কথা তখন মানসপটে জ্বলজ্বল করে কিছু প্রিয়মুখ, কিছু গুণী কলাকুশলীদের কথা।

ব্যাকুল হৃদয়ে মুহূর্তেই চলে যাই রেডিও তেহরানের ওয়েব সাইটে কিংবা ফেসবুক পেজের বিগত লাইভ প্রোগ্রামগুলোতে। ইচ্ছে মতন অনুষ্ঠান শুনে আনন্দে তৃপ্ত হই। এভাবেই চলছে আমার যাপিত জীবন।

ভালো লাগে এই ভেবে প্রযুক্তির গদ্যময় এই সময়েও রেডিও তেহরান এখনো শ্রোতাদের সরব উপস্থিতিতে মুখর। চিঠিপত্র/মেইলের আসর 'প্রিয়জন' এখন গঠনমূলক লেখাতে পরিপুর্ণ। মাসিক কুইজ বিজয়ী, শ্রেষ্ঠ মাসিক ও বার্ষিক বিজয়ী শ্রোতা সব কিছু মিলিয়ে রেডিও তেহরানের প্লাটফর্ম এখন টুইটুম্বুর।

দেশ-বিদেশের নবীন-প্রবীণ শ্রোতাদের আন্তরিকতা, সৌজন্যতা আর ভ্রাতৃত্ববোধের এই মিলনমেলার অমর বন্ধন গড়ে তুলে রেডিও তেহরান এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এজন্য রেডিও তেহরানকে ধন্যবাদ।

আশা করি, সবকিছুতে বৈচিত্রতা বেড়ে নতুন বছরে আরো আকর্ষণীয় হবে রেডিও তেহরান- এই কামনায় আজ বিদায় নিচ্ছি।

 

ধন্যবাদান্তে,

হারুন অর রশীদ

সভাপতি, জাগো রেডিও লিসেনার্স ক্লাব।

গ্রাম: পূর্ব নলছিয়া, পো: বিনোদটঙ্গী,

থানা: মাদারগঞ্জ, জেলা: জামালপুর-২০১০

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।