ইরান থেকে হেভিওয়াটার কিনবে রাশিয়া
https://parstoday.ir/bn/news/iran-i10789-ইরান_থেকে_হেভিওয়াটার_কিনবে_রাশিয়া
রাশিয়ার পরমাণু সংস্থা রোজাটম ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে হেভিওয়াটার কেনার কথা বিবেচনা করছে। সোমবার মস্কো এ কথা ঘোষণা করেছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ৩০, ২০১৬ ২১:২৭ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

রাশিয়ার পরমাণু সংস্থা রোজাটম ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে হেভিওয়াটার কেনার কথা বিবেচনা করছে। সোমবার মস্কো এ কথা ঘোষণা করেছে।

ভিয়েনার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-তে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্লাদিমির ভোরোনকভ এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, এ পর্যন্ত আমেরিকা উল্লেখযোগ্য পরিমাণ হেভিওয়াটার কিনেছে। বিষয়টি রোজাটম ভাবছে এবং সম্ভবত একই পথ অনুসরণ করতে পারে। ভোরোনকভের বরাত দিয়ে রুশ গণমাধ্যম এ খবর দিয়েছে। মার্কিন কংগ্রেস ইরান থেকে ওবামা প্রশাসনকে হেভিওয়াটার কেনার বিষয়ে বাধা দিয়ে যখন আইন পাস করেছে তখন মস্কো এ ঘোষণা দিল।

রুশ রাষ্ট্রদূত আরো বলেছেন, আইএইএ’র দেয়া প্রতিবেদন অনুসারে ইরান যৌথ সমন্বিত কর্ম পরিকল্পনা বা জেসিপিওএ বাস্তবায়নে চমৎকারভাবে সহযোগিতা করে যাচ্ছে। এ প্রতিবেদন প্রমাণ করছে, ইরান সফলতার সঙ্গে এ সমঝোতা বাস্তবায়নের কাজ এগিয়ে নিচ্ছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩১