ইসরাইলি নৃশংসতার ব্যাপারে বিশ্ব সমাজের নীরবতার নিন্দা জানাল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i115156-ইসরাইলি_নৃশংসতার_ব্যাপারে_বিশ্ব_সমাজের_নীরবতার_নিন্দা_জানাল_ইরান
ইহুদিবাদী ইসরাইলের হাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অসংখ্য প্রস্তাব লঙ্ঘনের ব্যাপারে এই পরিষদের নীরবতার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। তেহরান বলেছে, জাতিসংঘের এই নিষ্ক্রিয়তা ফিলিস্তিনিদের বিরুদ্ধে নৃশংসতা চালিয়ে যেতে ‘ঘৃণ্য’ তেল আবিব সরকারকে উত্সাহিত করছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ৩০, ২০২২ ০৩:৫৭ Asia/Dhaka
  • জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি
    জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি

ইহুদিবাদী ইসরাইলের হাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অসংখ্য প্রস্তাব লঙ্ঘনের ব্যাপারে এই পরিষদের নীরবতার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। তেহরান বলেছে, জাতিসংঘের এই নিষ্ক্রিয়তা ফিলিস্তিনিদের বিরুদ্ধে নৃশংসতা চালিয়ে যেতে ‘ঘৃণ্য’ তেল আবিব সরকারকে উত্সাহিত করছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গতকাল ‘মধ্যপ্রাচ্য পরিস্থতি’ নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ইরানের পক্ষে এ বক্তব্য তুলে ধরেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি।

তিনি বলেন, নিরাপত্তা পরিষদের নীরবতার কারণে বিগত কয়েক দশকে জাতিসংঘের সকল প্রস্তাব লঙ্ঘন করে ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ পাশবিকতা চালিয়ে যাচ্ছে ‘জঘন্য’ ইসরাইল সরকার।

ফিলিস্তিনি ভূখণ্ডের ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দিয়ে ইরানের স্থায়ী প্রতিনিধি বলেন, তেল আবিব ভালো করে জানে তাকে তার পাশবিকতার জন্য কখনও আন্তর্জাতিক সমাজের কাছে জবাবদিহী করতে হবে না।উল্টো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি স্থায়ী সদস্যদেশ ইসরাইলকে নিঃশর্ত সমর্থন করে যাবে।

তিনি নিরাপত্তা পরিষদের একটি স্থায়ী দেশ বলতে দৃশ্যত আমেরিকাকে বোঝাতে চেয়েছেন। ইরাভানি জাতিসংঘের সকল প্রস্তাব বিশেষ করে যেসব প্রস্তাবে ফিলিস্তিনের ওপর থেকে জবরদখল প্রত্যাহার ও অবৈধ ইহুদি বসতি নির্মাণ বন্ধ করার আহ্বান জানানো হয়েছে সেগুলো বাস্তবায়ন করার জন্য নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান।#

পার্সটুডে/এমএমআই/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।