পরমাণু চুক্তি বাস্তবায়নে আমেরিকাকে আরো কিছু করতে হবে: জারিফ
-
ফেডেরিকা মোগেরিনি ও জাওয়াদ জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তেহরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর পরমাণু চুক্তি বাস্তবায়নের বিষয়ে আমেরিকাকে অবশ্যই আরো অনেক কিছু করতে হবে। তিনি বলেন, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর তেহরানের সঙ্গে ব্যবসায়িক লেনদেনের জন্য ব্যাংকগুলোকে উৎসাহিত করে তুলতে হবে আমেরিকাকে।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনির সঙ্গে নরওয়েতে এক সংবাদ সম্মেলনে জারিফ এসব কথা বলেছেন। তিনি বলেন, গত জুলাইয়ে চুক্তি হওয়ার পর ইরান এখন পর্যন্ত আমেরিকা ও পশ্চিমাদের কাছ থেকে কিছু পেয়েছে বলে ভাবতে পারছে না।
জারিফ আরো বলেন, “আমি মনে করি আমেরিকা কাগজ-কলমে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এখন ব্যাংকের ক্ষেত্রে সবাইকে বুঝতে করতে হবে যে, পরমাণু চুক্তি কেবল তখনই টেকসই হবে যখন সবাই ভাবতে পারবে এ চুক্তি থেকে তারা লাভবান হবে। এ চুক্তি বাস্তবায়নও উইন-উইন হতে হবে।”
সংবাদ সম্মেলনে মোগেরিনি বলেন, ইরানের সঙ্গে লেনদেনের জন্য ব্যাংকগুলোকে আমরা উৎসাহিত করে তুলছি।” তিনি আরো জানান, চলতি বছরে দ্বিপক্ষীয় বাণিজ্য শতকরা ২২ ভাগ বেড়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪