ইসরাইলি হামলার বিরুদ্ধে আবারো প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করলো ইরান
https://parstoday.ir/bn/news/iran-i121456-ইসরাইলি_হামলার_বিরুদ্ধে_আবারো_প্রতিশোধ_নেয়ার_অঙ্গীকার_করলো_ইরান
সিরিয়ায় ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র দুই সদস্যকে শহীদ করার বিরুদ্ধে আবারো প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে তেহরান। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৩, ২০২৩ ১৫:০৭ Asia/Dhaka
  • ইসরাইলি হামলার বিরুদ্ধে আবারো প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করলো ইরান

সিরিয়ায় ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র দুই সদস্যকে শহীদ করার বিরুদ্ধে আবারো প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে তেহরান। 

ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদুরি জাহরোমি টুইটার একাউন্টে দেয়া এক পোস্টে এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, “দখলদার ইসরাইল সরকারের এই সন্ত্রাসী কার্যক্রম বিনা জবাবে পার পাবে না।”
টুইটার পোস্টে তিনি আরো বলেন, দখলদার ইসরাইল সরকার অভ্যন্তরীণ বিক্ষোভ প্রতিবাদকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সিরিয়ায় এই সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে।
বাহাদুরি জাহারোমি বলেন, “ইহুদিবাদী ইসরাইল এবং অন্য সন্ত্রাসী রাষ্ট্রগুলো নিজেদের অভ্যন্তরীণ সংকটকালে জনমত ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য বিদেশের মাটিতে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে যাতে তাদের অভ্যন্তরীণ সংকটের গভীরতা প্রকাশ না পায়।”
গত শুক্রবার ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার রাজধানীর উপকণ্ঠে একটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। এতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র দুই সামরিক উপদেষ্টা মিলাদ হায়দারি এবং মেকদাদ মেহকনি শহীদ হন।
ইহুদিবাদী ইসরাইলের দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে যখন ইসরাইল জুড়ে টানা ১৩তম সপ্তাহে প্রচণ্ড বিক্ষোভ মিছিল হচ্ছে তখন ইহুদিবাদী সরকার দফায় দফায় সিরিয়ার ওপর হামলা চালাচ্ছে।# 

পার্সটুডে/এসআইবি/৩

 বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।