ইরানের সর্বোচ্চ নেতার বিশ্লেষণ
ইরানের অগ্রগতি ও শত্রুদের দুর্বলতা যেভাবে ক্রমেই বাড়ছে!
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রধান ও ঘোষিত শত্রুরা খুব দ্রুত দুর্বল হয়ে পড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক লেজুড় বা অবৈধ সন্তান ইসরাইলের দিকে দৃষ্টি দিলেই এই সত্যটি স্পষ্ট ভাবে ফুটে উঠবে।
বিগত ৪৪ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিটি সরকার নানা অজুহাত দেখিয়ে ইরানকে দুর্বল করার চেষ্টা করলেও ইরান দিনকে দিন শক্তিশালী হচ্ছে, অন্যদিকে দুর্বল হয়ে পড়ছে মার্কিন সরকার। সম্প্রতি এ বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, ইরানের সবচেয়ে কুখ্যাত শত্রু মার্কিন সরকার ওবামার শাসনামলে বুশের সরকারের চেয়ে দুর্বল হয়েছে, এরপর ট্রাম্পের শাসনামলে আগের চেয়েও দুর্বল হয়েছে এবং এখন জো বাইডেনের শাসনামলে আরও দুর্বল হয়ে পড়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা এই পরিস্থিতিকে কাজে লাগাতে ইরানি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আমাদেরকে অবশ্যই গতিশীলতা, সক্রিয়তা ও উদ্যম আর উদ্যোগ বাড়াতে হবে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে।
মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে আরব দেশগুলোকে নিয়ে একটি জোট গঠনের চেষ্টা করেছিল, কিন্তু এখন আরব দেশগুলো মার্কিন চাপ উপেক্ষা করে ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার নতুন অধ্যায় শুরু করেছে।মার্কিন সরকারের অর্থনৈতিক সন্ত্রাস পরমাণু ক্ষেত্রসহ যে অন্য কোনো ক্ষেত্রেই ইরানের অগ্রযাত্রা থামিয়ে রাখতে পারছে না তা উল্লেখ করছে খোদ পশ্চিমা সংবাদ-মাধ্যমগুলোই।
মার্কিন সরকার ইরাক ও আফগানিস্তান থেকে পালাতে বাধ্য হয়েছে। ইয়েমেনেও পুতুল সরকার বসানোর মার্কিন পরিকল্পনা ব্যর্থ হয়েছে। বাশার আসাদকে ক্ষমতাচ্যুত করার মার্কিন পরিকল্পনা ও ভেনিজুয়েলায় পুতুল সরকার বসানো ষড়যন্ত্রও ব্যর্থ হয়েছে।
ইউক্রেন যুদ্ধে জড়ানোর প্রেক্ষাপটে চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক অগ্রগতি ও আন্তর্জাতিক সুনামের কাছে ক্রমেই ক্ষমতা হারাচ্ছে মার্কিন ডলার ও বাণিজ্য। মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণবাদ, সহিংসতা এবং ডেমোক্রেট ও রিপাবলিকানদের মধ্যে রাজনৈতিক সংঘাতও ক্রমেই বাড়ছে।
অন্যদিকে বলদর্পি ইহুদিবাদী ইসরাইলও ভেতর থেকেই ক্রমেই বিপর্যস্ত হচ্ছে। পাশ্চাত্য থেকে আসা অবৈধ ইহুদি অভিবাসীদের অনেকেই দলে দলে তাদের আসল দেশে ফিরে যাচ্ছে।ফলে ২০১৫ সালে ইরানের সর্বোচ্চ নেতার ঘোষিত সময়সীমার আগেই ইসরাইলের অবৈধ অস্তিত্ব বিলুপ্ত হতে পারে বলে তিনি উল্লেখ করেছেন। #
পার্সটুডে/এমএএইচ/
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।