গ্যাসের বিনিময়ে বিদ্যুৎ চুক্তি নবায়ন করল ইরান ও আর্মেনিয়া
https://parstoday.ir/bn/news/iran-i126892-গ্যাসের_বিনিময়ে_বিদ্যুৎ_চুক্তি_নবায়ন_করল_ইরান_ও_আর্মেনিয়া
ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং আর্মেনিয়া গ্যাসের বিনিময়ে বিদ্যুৎ সরবরাহ চুক্তি নবায়ন করেছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
আগস্ট ১৬, ২০২৩ ১২:০২ Asia/Dhaka
  • গ্যাসের বিনিময়ে বিদ্যুৎ চুক্তি নবায়ন করল ইরান ও আর্মেনিয়া

ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং আর্মেনিয়া গ্যাসের বিনিময়ে বিদ্যুৎ সরবরাহ চুক্তি নবায়ন করেছে।

এই চুক্তির অধীনে ইরান আর্মেনিয়াকে গ্যাস সরবরাহ করে এবং দেশটি থেকে তেহরান বিদ্যুৎ আমদানি করে। ইরানের জাতীয় গ্যাস কোম্পানি এনআইজিসি গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে বলেছে, নবায়নকৃত এই চুক্তির আওতায় ইরান এবং আর্মেনিয়ার মধ্যে গ্যাস ও বিদ্যুতের লেনদেন ২০৩১ সাল পর্যন্ত অব্যাহত থাকবে।

বিবৃতিতে বলা হয়েছে, ইরান আর্মেনিয়ায় গ্যাস সরবরাহ দ্বিগুণ করবে এবং আর্মেনিয়া থেকে বিদ্যুৎ আমদানির পরিমাণও বাড়াবে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এনআইজিসি'র প্রধান মাজিদ চেগেনি সম্প্রতি আর্মেনিয়া সফরের সময় এই চুক্তি নবায়ন করেন তবে তিনি কবে আর্মেনিয়া সফর করেছেন সে ব্যাপারে বিবৃতিতে কিছু বলা হয়নি। গত নভেম্বর মাসে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকল পাশনিয়ান তেহরান সফরের সময় প্রথম এই দ্বিপক্ষীয় চুক্তি সই হয়। সে সময় ইরান ও আর্মেনিয়ার গণমাধ্যমগুলো জানিয়েছিল যে, আর্মেনিয়ায় ইরানের গ্যাস রপ্তানি বৃদ্ধির ওপর আর্মেনিয়া থেকে বিদ্যুৎ আমদানি বাড়ানোর বিষয়টি নির্ভর করবে।# পার্সটুডে/এসআইবি/১৬