ইরানি সেনাবাহিনীর সর্বাধিনায়ক: আমরা শত্রুুদের হাত কেটে ফেলব
পার্সটুডে - ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক জোর দিয়ে বলেছেন, শত্রুদের হুমকি বিনা জবাবে পার পাবে না।
পার্সটুডে অনুসারে,ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতামি বুধবার আর্মি কমান্ড অ্যান্ড স্টাফ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের এক সমাবেশে বলেছেন যে আমরা ইরানি জাতির বিরুদ্ধে শত্রুদের বক্তব্যের তীব্রতাকে হুমকি বলে মনে করি এবং আমরা এর ধারাবাহিকতাকে জবাবদিহি না করে রাখব না। তিনি বলেন, যদি তারা ভুল করে, তাহলে আমরা আরও দৃঢ় প্রতিক্রিয়া দেখাবব এবং যেকোনো আক্রমণকারীর হাত কেটে ফেলব।
ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ প্রস্তুতি
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক শত্রুদের বক্তব্য এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের অভ্যন্তরীণ বিষয়ে তাদের হস্তক্ষেপের কথা উল্লেখ করে আরো বলেন, আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে আজ ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রস্তুতি অনেক বেশি, শত্রু যদি ভুল করে তাহলে তারা আরো দৃঢ় প্রতিক্রিয়া পাবে। মেজর জেনারেল হাতামি ইরানের বিরুদ্ধে যেকোনো ক্ষতি করার বিষয়ে হুঁশিয়ারি দিয়ে জোর দিয়ে বলেছেন: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী ইসলামি প্রজাতন্ত্রের স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা এবং ব্যবস্থা রক্ষা ও সুরক্ষিত করার লক্ষ্যে তার সর্বশক্তি দিয়ে কাজ করবে।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক বর্তমান বিশ্বকালকে "একটি নতুন বিশ্ব ব্যবস্থা গঠনের" প্রচেষ্টা বলে অভিহিত করে বলেছেন, এই প্রচেষ্টা বিশ্ব, অঞ্চল এবং দেশগুলোর জন্য একটি নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করেছে এবং এক ধরণের অস্থিতিশীলতা এবং নিরাপত্তাহীনতা তৈরি করেছে। তিনি পশ্চিম এশিয়া অঞ্চলে বিশ্ব শক্তিগুলোর কর্মকাণ্ডের মধ্যে অটোমান সাম্রাজ্যের পতন এবং কুখ্যাত ইহুদিবাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার প্রতি ইঙ্গিত করে বলেন, এই শাসনব্যবস্থা পশ্চিমাদের সামনের এবং প্রক্সি ঘাঁটি এবং এর অস্তিত্ব তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।#
পার্সটুডে/জিএআর/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন