ইরানের দক্ষিণাঞ্চলে আইআরজিসি'র সমন্বিত মহড়া অনুষ্ঠিত
https://parstoday.ir/bn/news/iran-i157326-ইরানের_দক্ষিণাঞ্চলে_আইআরজিসি'র_সমন্বিত_মহড়া_অনুষ্ঠিত
পার্সটুডে- ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র স্থল ইউনিট দেশের দক্ষিণাঞ্চলে সমন্বিত সামরিক মহড়া চালিয়েছে।
(last modified 2026-02-24T13:47:29+00:00 )
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ২০:০৬ Asia/Dhaka
  • মহড়ার দৃশ্য
    মহড়ার দৃশ্য

পার্সটুডে- ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র স্থল ইউনিট দেশের দক্ষিণাঞ্চলে সমন্বিত সামরিক মহড়া চালিয়েছে।

এই সমন্বিত সামরিক মহড়াটি দেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত 'মদিনা মুনাওয়ারা' সদর দপ্তরকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়েছে।

পারস্য উপসাগরের দ্বীপপুঞ্জও মহড়া-অঞ্চলের অংশ ছিল, সেখানেও সফলভাবে সহড়া সম্পন্ন হয়েছে।

অস্ত্রের পাল্লা ও নতুন যৌথ কৌশলের ভিত্তিতে নিয়ন্ত্রিত গোলাবর্ষণ এবং আধুনিক নয়া প্রযুক্তির ব্যবহার করে বিভিন্ন স্তরে প্রতিরক্ষা বিন্যাসকরণ—এসব ছিল মদিনা মুনাওয়ারা সদর দপ্তরকে কেন্দ্র করে পরিচালিত আইআরজিসির স্থলবাহিনীর এই সমন্বিত মহড়ার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।#

পার্সটুডে/এসএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।