আমেরিকা এবং ইসরায়েলি শাসক গোষ্ঠীকে আমরা অনুশোচনায় ভোগাব: ইরানের সশস্ত্র বাহিনী
পার্সটুডে - ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলি শাসক গোষ্ঠীর আগ্রাসন এবং ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা এবং কিছু সামরিক কমান্ডারের পাশাপাশি কয়েকশ বেসামরিক নাগরিকের শাহাদাতের পরে ইরানের সশস্ত্র বাহিনী পৃথক বিবৃতি জারি করেছে।
পার্সটুডে অনুসারে, রোববার ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতার শাহাদাতের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এক বিবৃতিতে জোর দিয়ে বলেছেন, "আমরা ইরানী জাতির শত্রুদের বিশেষ করে অপরাধী আমেরিকা এবং দুষ্ট ইহুদিবাদী শাসক গোষ্ঠীকে আমাদের শক্তি, সামর্থ এবং জনগণের সমর্থন নিয়ে অনুশোচনায় ভোগাব।
বিবৃতিতে বলা হয়েছে, "বিশ্বের মুক্তিকামী জনগণের নেতা এবং পরামর্শদাতার মূল্যবান উত্তরাধিকার ইরানের সাহসী ও বীর জাতি এবং প্রতিশোধপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর আলোকবর্তিকায় পরিণত হয়েছে। এদিকে ইসলামি বিপ্লবী গার্ডবাহিনী আইআরজিসির জনসংযোগ বিভাগও ঘোষণা করেছে যে অধিকৃত অঞ্চল এবং মার্কিন সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য করে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী ইতিহাসে সবচেয়ে সহিংস আক্রমণ চালাবে।
ইরানের সেনাবাহিনীও একটি বিবৃতিতে জোর দিয়ে বলেছে, "মহান আল্লাহর সাহায্যে এবং ইরানের জনগণের সমর্থন ও সংগ্রামে গর্বিত ইসলামি ইরান এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীতে জাতির উদ্যোগী পুত্রদের কর্তৃত্বপূর্ণ উপস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পাশবিক কর্মকাণ্ড বিনা জবাবে পার পাবে না।
সেনাবাহিনী তার বিবৃতিতে আরো বলেছে, "ইসলামি বিপ্লবের শহীদের পথ শেষ নিঃশ্বাস পর্যন্ত অব্যাহত থাকবে এবং ইরানের সেনাবাহিনী জাতির শক্ত ঘাঁটি হিসাবে স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা এবং ইরানের ইসলামি প্রজাতন্ত্রের পবিত্র ব্যবস্থা রক্ষার অগ্রভাগে দাঁড়িয়েছে।"
পার্স টুডে/এমবিএ/০৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।