যুদ্ধ না থামলে সারা বিশ্বের নিরাপত্তা কঠিন হুমকির মুখে পড়বে: জাতিসংঘকে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i157566-যুদ্ধ_না_থামলে_সারা_বিশ্বের_নিরাপত্তা_কঠিন_হুমকির_মুখে_পড়বে_জাতিসংঘকে_ইরান
জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি তার দেশের ওপর ইসরায়েল-মার্কিন বর্বর আগ্রাসনের নিন্দা জানিয়েছেন।
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
মার্চ ০৬, ২০২৬ ১৩:১৪ Asia/Dhaka
  • জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি
    জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি তার দেশের ওপর ইসরায়েল-মার্কিন বর্বর আগ্রাসনের নিন্দা জানিয়েছেন।

পার্সটুডে জানিয়েছে, ইরানের রাষ্ট্রদূত জাতিসংঘের মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের প্রধানের কাছে লেখা চিঠিতে কঠোর ভাষায় ইসরায়েল-মার্কিন আগ্রাসনের নিন্দা জানান।

চিঠিতে তিনি লিখেছেন, জাতিসংঘের ৫১ নম্বর ধারা অনুযায়ী ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং শত্রুর হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ইরান নিজের জনগণ, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় পাল্টা হামলা চালিয়ে যাবে।

চিঠির শেষাংশে তিনি বিশ্বে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় দায়িত্বশীল জাতিসংঘের সব সদস্য দেশকে ইরানের ওপর ইসরায়েল-মার্কিন আগ্রাসনের নিন্দা জানানোর আহ্বান জানিয়ে ইরানের জনগণের ওপর বর্বর আগ্রাসন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন। কেননা এ যুদ্ধ চলতে থাকলে সন্দাহাতিতভাবে মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের শান্তি ও নিরাপত্তা শান্তি ও নিরাপত্তা কঠিন হুমকির মুখে পড়বে।#

পার্সটুডে/এমআরএইচ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।