আমেরিকা-ইসরায়েল ইচ্ছাকৃতভাবে বেসামরিক লোকজনকে নিশানা করছে: ইরাভানি
-
ইরাভানি
পার্সটুডে- জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত বলেছেন, আমেরিকা ও ইসরায়েল শুধুমাত্র সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর যে দাবি করছে তা পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন।
পার্সটুডে’র প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল এখনও ইরানের জনগণের বিরুদ্ধে তাদের নির্মম ও ব্যাপক হামলা অবিরামভাবে চালিয়ে যাচ্ছে। এই হামলাগুলো অন্ধভাবে পরিচালিত হচ্ছে। তারা ইচ্ছাকৃতভাবে সারা দেশে বেসামরিক মানুষ ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেখিয়ে দিয়েছে যে, তারা অপরাধ করার ক্ষেত্রে কোনো রেড লাইন মানে না। ইরানের শহরগুলোতে নির্বিচারে আক্রমণ করা হচ্ছে। ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা এবং গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে।
এসব কর্মকাণ্ড স্পষ্টভাবে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের দৃষ্টান্ত বলে তিনি মন্তব্য করেন।
পার্সটুডে/এসএ/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।