শত্রুরা স্থলপথে ইরানে প্রবেশ করলে মারাত্মক ক্ষতির মুখে পড়বে: সেনা মুখপাত্রের হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/iran-i158120-শত্রুরা_স্থলপথে_ইরানে_প্রবেশ_করলে_মারাত্মক_ক্ষতির_মুখে_পড়বে_সেনা_মুখপাত্রের_হুঁশিয়ারি
পার্সটুডে- ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, হরমুজ প্রণালী সবসময় একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পথ ছিল এবং এই অঞ্চলের বাইরের দেশগুলোও তাদের জাহাজ পারাপারের জন্য এটি ব্যবহার করত।
(last modified 2026-03-30T15:05:23+00:00 )
মার্চ ৩০, ২০২৬ ১১:৪৭ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া
    ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া

পার্সটুডে- ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, হরমুজ প্রণালী সবসময় একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পথ ছিল এবং এই অঞ্চলের বাইরের দেশগুলোও তাদের জাহাজ পারাপারের জন্য এটি ব্যবহার করত।

পার্সটুডে জানিয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া রবিবার ইরানের বিরুদ্ধে ইসরায়েল-মার্কিন সামরিক আগ্রাসনের বিষয়ে বলেন, আমেরিকা ও ইরানের মধ্যে সমস্যার মূল মোটেও পারমাণবিক বিষয় নয়; বরং মূল সমস্যা হলো ইরানের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা, এটি এমন এক স্বাধীনতা যা আজকের বিশ্বে খুব কম দেশেরই রয়েছে।

স্থল সীমান্ত দিয়ে শত্রুদের ইরানে প্রবেশের সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন,: শত্রু যদি স্থলপথে যুদ্ধে প্রবেশ করতে চায় তার জন্য আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে।

আকরামিনিয়া জোর দিয়ে বলেন: যদি শত্রু স্থলপথে প্রবেশের চেষ্টা করে, তবে তারা অবশ্যই মারাত্মক ক্ষতির মুখে পড়বে; যে ক্ষতি অনেক বেশি মারাত্মক হবে।

ইরানের সেনাবাহিনীর এই মুখপাত্র আরও বলেন: হরমুজ প্রণালীর বিষয়ে বলতে গেলে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ঘৃণ্য কর্মকাণ্ডই এই প্রণালীর নিরাপত্তাকে বিপন্ন করেছে। হরমুজ প্রণালী সবসময়ই একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পথ ছিল এবং এমনকি এই অঞ্চলের বাইরের দেশগুলোও তাদের জাহাজ চলাচলের জন্য এটি ব্যবহার করত। কিন্তু এই আগ্রাসনের পর পরিস্থিতি বদলে গেছে।

তিনি আরও বলেন: এটা মোটেই গ্রহণযোগ্য নয়, ইরান হুমকি ও আক্রমণের শিকার হচ্ছে অথচ অন্যান্য দেশ এই প্রণালীর নিরাপত্তা থেকে লাভবান হচ্ছে। বিশেষ করে যখন প্রণালীটির একটি বড় অংশ ইরানের নিয়ন্ত্রণে এবং আমরা এর থেকে যতটা লাভবান হওয়ার কথা ততটা হচ্ছি না।#

পার্সটুডে/এমআরএইচ/এমএআর/৩০