বোরুজের্দি: হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ কখনোই ছাড়ব না
https://parstoday.ir/bn/news/iran-i158976-বোরুজের্দি_হরমুজ_প্রণালীর_ওপর_নিয়ন্ত্রণ_কখনোই_ছাড়ব_না
পার্সটুডে- ইরানের জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিশনের উপ-প্রধান বলেছেন, বর্তমানে শুধু মার্কিন নাগরিকরাই নয়, বরং সমস্ত পশ্চিমা দেশই ইসলামি ইরানের মহিমা ও শক্তি উপলব্ধি করেছে এবং ইসলামি প্রজাতন্ত্রের শক্তি ও ক্ষমতাকে বিশ্বাস করেছে।
(last modified 2026-05-01T05:18:41+00:00 )
এপ্রিল ২৯, ২০২৬ ১৮:৩১ Asia/Dhaka
  • বোরজেরদি
    বোরজেরদি

পার্সটুডে- ইরানের জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিশনের উপ-প্রধান বলেছেন, বর্তমানে শুধু মার্কিন নাগরিকরাই নয়, বরং সমস্ত পশ্চিমা দেশই ইসলামি ইরানের মহিমা ও শক্তি উপলব্ধি করেছে এবং ইসলামি প্রজাতন্ত্রের শক্তি ও ক্ষমতাকে বিশ্বাস করেছে।

তিনি আরো বলেন, আলোচনার ক্ষেত্র কোনো আপস বা অপমানের ক্ষেত্র নয়; বরং সর্বোচ্চ নেতার নির্দেশ অনুসরণ করে আমরা আলোচনায় অংশ নিয়েছি। ব্যক্তিগতভাবে কলিবফ এই আলোচনা মূল্যবান অভিজ্ঞতার মাধ্যমে পরিচালনা করছেন এবং আমরা আশা করি এটি ভালো ফলাফলে পৌঁছাবে।

বোরুজেরদি বলেন, ট্রাম্পের হুমকি শেষ হওয়ার নয়, তবে এসব হুমকি ফাঁপা এবং নিশ্চিতভাবেই এর ফলে আমেরিকার অপমান বাড়বে ও ইসলামি ইরানের শক্তি বৃদ্ধি পাবে।

এই কর্মকর্তা বলেন, দুই সপ্তাহের যুদ্ধবিরতির পর তারা কোনো সামান্য নড়াচড়া ছাড়াই যুদ্ধবিরতি বাড়িয়েছে; কিন্তু ট্রাম্প জেনে রাখুক- আমরা তাকে ছেড়ে দেব না।

তিনি বলেন, আমাদের যোদ্ধারা যুদ্ধক্ষেত্রে দৃঢ়ভাবে উপস্থিত আছে এবং নিশ্চিতভাবে জায়নবাদী শাসন ও অপরাধী আমেরিকাকে যথাযথ শাস্তি না দেওয়া পর্যন্ত লড়াই চলবে। আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভাণ্ডার বহু বছরের যুদ্ধের জন্য যথেষ্ট।#

পার্সটুডে/এস এ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন