আবারও পিছু হটলেন ট্রাম্প; তথাকথিত প্রজেক্ট ফ্রিডম স্থগিত ঘোষণা
-
ট্রাম্প
পার্সটুডে- হরমুজ প্রণালী সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ধারাবাহিক ব্যর্থতার পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে “প্রজেক্ট ফ্রিডম” নামে পরিচিত পরিকল্পনাটি স্থগিত করা হয়েছে।
হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিশ্চিত করার জন্য চালু করা হয়েছিল এটি।
নিজ পরিকল্পনার ব্যর্থতা আড়াল করার চেষ্টা হিসেবে ট্রাম্প তার স্বাভাবিক মিথ্যা দাবিগুলো জুড়ে দিয়ে লিখেছেন: পাকিস্তানসহ অন্যান্য দেশের অনুরোধের ভিত্তিতে এবং ইরানের বিরুদ্ধে পরিচালিত অভিযানে আমরা যে উল্লেখযোগ্য সামরিক সাফল্য অর্জন করেছি তা বিবেচনায় নেয়ার পাশাপাশি ইরানের প্রতিনিধিদের সঙ্গে একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত চুক্তির দিকে যে অগ্রগতি হয়েছে, সেটা মাথায় রেখে আমরা পারস্পরিকভাবে সম্মত হয়েছি যে: বর্তমানে অবরোধ সম্পূর্ণ শক্তি ও প্রভাবসহ বজায় থাকবে, তবে “প্রজেক্ট ফ্রিডম” (হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল) সাময়িকভাবে স্থগিত রাখা হবে। এর ফলে দেখা যাযক চুক্তিটি চূড়ান্তভাবে সম্পন্ন ও স্বাক্ষরিত হতে পারে কি না।
এর আগে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের কল্পনাপ্রসূত পোস্ট দিয়ে হরমুজ প্রণালী পরিচালিত হবে না।#
পার্সটুডে/এস এ/৬