চীনের রাজধানী বেইজিং পৌঁছেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i159186-চীনের_রাজধানী_বেইজিং_পৌঁছেছেন_ইরানি_পররাষ্ট্রমন্ত্রী
পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি একটি কূটনৈতিক প্রতিনিধিদলের নেতৃত্বে আজ বুধবার ভোরে বেইজিংয়ে পৌঁছেছেন।
(last modified 2026-05-06T01:26:56+00:00 )
মে ০৬, ২০২৬ ০৯:৫৫ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি

পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি একটি কূটনৈতিক প্রতিনিধিদলের নেতৃত্বে আজ বুধবার ভোরে বেইজিংয়ে পৌঁছেছেন।

এই সফরে আরাকচি চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও মতবিনিময় করবেন।

এই সফরটি গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে তেহরানের বৃহত্তর কূটনৈতিক তৎপরতার একটি অংশ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংক্ষিপ্ত বিবৃতি অনুসারে, আরাকচির আলোচ্যসূচিতে পারস্পরিক সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে আলোচনাও অন্তর্ভুক্ত রয়েছে।

আরাকচির এই চীন সফর এমন এক সময়ে হচ্ছে, যখন তিনি গত সোমবার একটি বৃহত্তর কূটনৈতিক সফরের অংশ হিসেবে রাশিয়া ভ্রমণ করেছেন, যে সফরে পাকিস্তান ও ওমানও অন্তর্ভুক্ত ছিল। মস্কো সফরকালে আরাঘচি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেন এবং তাঁর রুশ প্রতিপক্ষ সের্গেই ল্যাভরভ র সঙ্গেও বৈঠক করেছিলেন।

২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল আগ্রাসন শুরু হলে ইসলামী ইরানের সবোর্চ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী এবং বেশ কয়েকজন ঊর্ধ্বতন ইরানি সামরিক কমান্ডার শহীদ হন। এরপর ইরান প্রতিপক্ষ ও তাদের মিত্রদের জন্য কৌশলগত হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। #

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন