ইরানের মহাকাশ সংস্থা: ইরানের ৩ স্যাটেলাইট চূড়ান্ত পরীক্ষার পর্যায়ে রয়েছে
https://parstoday.ir/bn/news/iran-i159390-ইরানের_মহাকাশ_সংস্থা_ইরানের_৩_স্যাটেলাইট_চূড়ান্ত_পরীক্ষার_পর্যায়ে_রয়েছে
পার্সটুডে- ইসলামি প্রজাতন্ত্র ইরানের মহাকাশ সংস্থা'র প্রধান তিনটি ইরানি স্যাটেলাইটের চূড়ান্ত পরীক্ষার খবর দিয়েছেন।
(last modified 2026-05-15T00:50:36+00:00 )
মে ১৫, ২০২৬ ০৯:১৫ Asia/Dhaka
  • সালারিয়া
    সালারিয়া

পার্সটুডে- ইসলামি প্রজাতন্ত্র ইরানের মহাকাশ সংস্থা'র প্রধান তিনটি ইরানি স্যাটেলাইটের চূড়ান্ত পরীক্ষার খবর দিয়েছেন।

হাসান সালারিয়া বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে ইরানের যোগাযোগ মন্ত্রণালয়ের সহায়তায় উপগ্রহ নকশা ও নির্মাণ, ভূ-স্টেশন উন্নয়ন এবং কার্যকর উৎক্ষেপণ পরিচালনার ক্ষেত্রে বহু প্রকল্প সফলভাবে সম্পন্ন হয়েছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে চামরান, কওসার, হোদহোদ, ফাখর, নাভাক, নাহিদ-২, জাফর-২ এবং পায়া উপগ্রহ।

তিনি আরও বলেন, একই সময়ে পার্স-১ উপগ্রহের উন্নত সংস্করণ, পার্স-২ উপগ্রহ ও রাদ-১ রাডার উপগ্রহের কাজ সম্পন্ন হয়েছে এবং বর্তমানে এগুলো প্রযুক্তিগত পরীক্ষার শেষ ধাপ অতিক্রম করছে।

সালারিয়া জানান, শহীদ সোলাইমানি উপগ্রহগুচ্ছের প্রথম পরীক্ষামূলক নমুনা গত বছর মহাকাশ প্রযুক্তি দিবস উপলক্ষে উন্মোচন করা হয়েছিল। এছাড়াও পার্স-৩ উপগ্রহ, নাহিদ-৩ যোগাযোগ উপগ্রহ, রাডার পর্যবেক্ষণ পেলোড, গবেষণা প্রকল্প ১, ২ ও ৪ এবং সামান কক্ষপথ স্থানান্তর ব্লকের মতো প্রকল্পগুলো বর্তমানে বাস্তবায়নাধীন রয়েছে। 

তিনি বলেন, খুব শিগগিরই এ খাতে নতুন সাফল্য ও অর্জন প্রকাশ করা হবে।#

পার্সটুডে/এস এ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।