'আইআরজিসির নৌবাহিনী এবং সেনাবাহিনীকে যেকোনো সহায়তা দিতে আমরা প্রস্তুত'
https://parstoday.ir/bn/news/iran-i159436-'আইআরজিসির_নৌবাহিনী_এবং_সেনাবাহিনীকে_যেকোনো_সহায়তা_দিতে_আমরা_প্রস্তুত'
পার্সটুডে -দক্ষিণ-পূর্ব ইরানের সিস্তান ও বেলুচিস্তানের সুন্নি আলেমরা ঘোষণা করেছেন যে তারা মাকরান উপকূলের সুন্নি উপজাতিদের সাথে মিলে আইআরজিসির নৌবাহিনী এবং ইসলামি প্রজাতন্ত্র সেনাবাহিনীকে যেকোনো ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত।
(last modified 2026-05-16T11:27:09+00:00 )
মে ১৬, ২০২৬ ১৭:১৫ Asia/Dhaka
  • দক্ষিণ ইরানের সিস্তান ও বেলুচিস্তানের সুন্নি আলেমদের বক্তব্য।
    দক্ষিণ ইরানের সিস্তান ও বেলুচিস্তানের সুন্নি আলেমদের বক্তব্য।

পার্সটুডে -দক্ষিণ-পূর্ব ইরানের সিস্তান ও বেলুচিস্তানের সুন্নি আলেমরা ঘোষণা করেছেন যে তারা মাকরান উপকূলের সুন্নি উপজাতিদের সাথে মিলে আইআরজিসির নৌবাহিনী এবং ইসলামি প্রজাতন্ত্র সেনাবাহিনীকে যেকোনো ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত।

পার্সটুডে ইরনা-কে উদ্ধৃত করে জানিয়েছে, দক্ষিণ-পূর্ব ইরানের সিস্তান ও বেলুচিস্তানের সুন্নি আলেমরা শুক্রবার হরমুজ প্রণালীর বুদ্ধিদীপ্ত ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ অব্যাহত রাখার সমর্থনে একটি বিবৃতি জারি করেছেন। তাঁরা শত্রুর জন্য প্রণালীটি বন্ধ করে দেওয়াকে একটি পূর্বপ্রস্তুতিমূলক প্রতিরক্ষা এবং জাতীয় নিরাপত্তা বৃদ্ধির একটি উপাদান হিসেবে অভিহিত করেছেন।

সিস্তান ও বেলুচিস্তানের সুন্নি আলেমদের বিবৃতিতে বলা হয়েছে,  হরমুজ প্রণালী কোনো আন্তর্জাতিক জলপথ নয় যা কোনো আগ্রাসী রাষ্ট্র শর্তহীনভাবে ব্যবহার করার অধিকার রাখে, বরং এই প্রণালীটি বুমোসি, গ্রেটার তুনব এবং লেসার তুনব-এই তিনটি ইরানি দ্বীপের আঞ্চলিক জলসীমার মধ্যে অবস্থিত এবং প্রথা ও আইন আমাদের বলে: বাড়ির মালিকই চাবির মালিক।

বিবৃতিতে আরো বলা হয়েছে: সুন্নি আলেমদের ধর্মীয় ও প্রথাগত মতামত অনুসারে, যখন শত্রু তার প্রতিবেশী দেশগুলোর সমুদ্র,স্থল ও আকাশপথ থেকে ইরানকে আক্রমণ করে তখন 'বৈধ আত্মরক্ষা'র নীতির ভিত্তিতে,নিজ নিরাপত্তা বৃদ্ধি এবং আগ্রাসী দেশগুলোর সাথে সম্পর্কিত কোনো যুদ্ধজাহাজ বা বাণিজ্যিক জাহাজের পারস্য উপসাগরে প্রবেশ ঠেকানোর জন্য হরমুজ প্রণালীর যান চলাচল নিয়ন্ত্রণ করা ইসলামী প্রজাতন্ত্র ইরানের এক অনস্বীকার্য অধিকার।

সিস্তান ও বেলুচিস্তানের সুন্নি আলেমরাও পারস্য উপসাগরের সীমান্তবর্তী কিছু দেশের শাসকদের এই অঞ্চলের সম্মিলিত নিরাপত্তার প্রতি বিশ্বাসঘাতক হিসেবে গণ্য করে ঘোষণা করেছেন, এই শাসকেরা বছরের পর বছর ধরে ইরানের নিরাপত্তা আলোচনায় অতিথি ছিলেন, কিন্তু তারা ইরানের ভূখণ্ডে আগ্রাসন চালানোর জন্য তাদের ভূমি ও স্থাপনাগুলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী শাসনের হাতে ছেড়ে দিয়েছেন যা 'সুপ্রতিবেশীসুলভ আচরণের লঙ্ঘন' এবং এই অঞ্চলের সম্মিলিত নিরাপত্তার সাথে বিশ্বাসঘাতকতার একটি সুস্পষ্ট উদাহরণ।#

পার্সটুডে/এমবিএম/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।