বিনা মূল্যে হুমকির যুগ শেষ
ইরানি জাতি আমেরিকার উপর বজ্রপাতের মতো আছড়ে পড়েছে: কলিবফ
-
ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ
পার্সটুডে- ইরানের সংসদের স্পিকার জোর দিয়ে বলেছেন, ইমাম খোমেনি (রহ.) ইরানি জাতিকে আগ্রাসন ও আধিপত্যের মুখে পিছু না হটার শিক্ষা দিয়েছেন এবং সেই একই শিক্ষায় অনুপ্রাণিত হয়ে ইরানি জাতি আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে দেখিয়ে দিয়েছে যে ইরানের বিরুদ্ধে বিনা মূল্যে হুমকির যুগ শেষ হয়ে গেছে।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বুধবার মরহুম ইমামের মৃত্যুবার্ষিকী ফার্সী ১৪ই খোরদাদ উপলক্ষে এক বার্তায় বলেছেন: খোরদাদ একটি ঘটনাবহুল মাস, ইমাম খোমেনি (রহ.) এমন একজন ইমাম যিনি আল্লাহ ছাড়া কাউকে মানেননি এবং আল্লাহর পথ ছাড়া অন্য কোনো পদক্ষেপ নেননি।
এই বার্তায় তিনি বলেন: যদিও সাইয়্যেদ আলী খামেনেয়ি আজ আমাদের মাঝে নেই, তিনি তাঁর পবিত্র রক্তের দ্বারা ইমাম খোমেনির আন্দোলনের ধারাবাহিকতা বজায় রেখেছিলেন এবং অতীতের চেয়ে আরও উন্নত সম্মান, স্বাধীনতা ও প্রতিরোধের পতাকা ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দিয়েছেন।
কলিবফ বলেন: প্রজ্ঞাময় নেতার নির্দেশনায় ইসলামী বিপ্লব প্রচণ্ড শক্তি নিয়ে অগ্রগতি, সম্মান ও কর্তৃত্বের পথে এগিয়ে চলেছে। তিনি আরও বলেন: আজ বিশ্ব ইসলামী ইরানের সামরিক শক্তি, রণাঙ্গনে এই জাতির সন্তানদের সংগ্রাম, ময়দানে জনগণের সচেতন উপস্থিতি এবং আমাদের প্রিয় দেশের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সাফল্য প্রত্যক্ষ করছে। কলিবফ জোর দিয়ে বলেন: জামারানের এই পীর সর্বদা ইরানের স্বাধীনতা ও মর্যাদা রক্ষার ওপর জোর দিয়েছেন এবং আমেরিকাকে "মহা শয়তান" এবং তাকে ইরানিদের শত্রু হিসেবে পরিচিয় করিয়ে দিয়েছিলেন। তিনি বলেন: আমি আত্মবিশ্বাসের সাথে বলছি, ইসলাম পরাশক্তিগুলোকে অপমানজনকভাবে নীচে নামিয়ে আনবে। আমরা আমেরিকাকে পদদলিত করব। মহান ইরান জাতি বজ্রপাতের মতো আমেরিকার ওপর ঝাঁপিয়ে পড়েছে।
ইরানের সংসদ স্পিকার বলেন, ইমাম খোমেনি (রহ.) ইরানি জাতিকে ধমক ও আধিপত্যের মুখে পিছু না হটার শিক্ষা দিয়েছেন এবং আজ, সেই একই আদর্শে অনুপ্রাণিত হয়ে, ইরানি জাতি আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রামে দেখিয়ে দিয়েছে যে ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন হুমকি দেয়ার যুগ শেষ হয়েছে এবং যেকোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে চূড়ান্ত, দুঃখজনক এবং আনুপাতিকভাবে।#
পার্সটুডে/এমআরএইচ/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।