ইমাম খোমেনির মাজার প্রাঙ্গন জাতীয় ঐক্যের এক নিদর্শন
-
ইমাম খোমেনি (র.)'র মাজার প্রাঙ্গন
পার্সটুডে- ইরানে ইসলামী বিপ্লবের মহান প্রতিষ্ঠাতা ইমাম খোমেনির (রহ.) ৩৭তম মৃত্যুবার্ষিকীতে, ইসলামী ইরানের কৃতজ্ঞ জনগণ বিশাল সমাবেশের মাধ্যমে আবারও মরহুম ইমামকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনির (রহ.) ৩৭তম মৃত্যুবার্ষিকীতে, ইরানের জনগণ বিপ্লবের আদর্শ, মরহুম ইমাম এবং সর্বোচ্চ নেতার প্রতি তাদের আনুগত্য প্রদর্শন করেন। বৃহস্পতিবার ভোর থেকেই ইমাম খোমেনী (রহ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গন ইরানের শত শত শহর ও গ্রাম থেকে আসা মানুষের ভালোবাসাপূর্ণ উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে, যারা বিপ্লবের এই মহান স্থপতির মৃত্যুর পরও তাঁর পথ, চিন্তাধারা এবং দর্শনকে ধারণ করে আছেন।
বিভিন্ন স্তরের জনগণ, মহান শহীদদের পরিবারবর্গ, বিপ্লবের প্রবীণ যোদ্ধা, কর্মকর্তা এবং দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের যুবসমাজ মরহুম ইমামের আদর্শের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে এই অনুষ্ঠানে সমবেত হয়েছেন।
সারা ইরান থেকে প্রাপ্ত সংবাদ ও প্রতিবেদন থেকে জানা যায় যে, ইমাম খোমেনী (রহ.)-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এই অনুষ্ঠানগুলোতে জনগণের ব্যাপক উপস্থিতি ছিল। এই উপস্থিতি ইসলামী বিপ্লবের মূল্যবোধের সাথে ইরানি জাতির সংযোগ এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতার চিরস্থায়ী উত্তরাধিকারের ধারাবাহিকতাকেই তুলে ধরেছে।
ইমাম খোমেনী (রাঃ)-এর ৩৭তম মৃত্যুবার্ষিকীর স্লোগানের কথা উল্লেখ করে ইরানের ইসলামী প্রচার সমন্বয় পরিষদের উপপ্রধান হুজ্জাতুলেসলাম সাইয়্যেদ মোহাম্মদ রেজা মিরতাজ আল-দিনী বলেন: "এ বছরের কেন্দ্রীয় স্লোগান হলো ‘বিপ্লবের ইমামদের সাথে অঙ্গীকার এবং বিপ্লবের সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্য’। এই আনুগত্য এমন একটি ধারণা যা ঈদে গাদিরেও প্রকাশিত হয়। "#
পার্সটুডে/এমআরএইচ/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।