ইরানের সশস্ত্র বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘনের কঠোর জবাব দেবে: বাকায়ি
https://parstoday.ir/bn/news/iran-i160106-ইরানের_সশস্ত্র_বাহিনী_যুদ্ধবিরতি_লঙ্ঘনের_কঠোর_জবাব_দেবে_বাকায়ি
পার্সটুডে—ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনার পথে সবচেয়ে বড় বাধা হলো যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ধারাবাহিকভাবে পরিবর্তনশীল অবস্থান ও পরস্পরবিরোধী বক্তব্য।
(last modified 2026-06-07T12:58:43+00:00 )
জুন ০৭, ২০২৬ ২১:২৮ Asia/Dhaka
  • বাকায়ি
    বাকায়ি

পার্সটুডে—ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনার পথে সবচেয়ে বড় বাধা হলো যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ধারাবাহিকভাবে পরিবর্তনশীল অবস্থান ও পরস্পরবিরোধী বক্তব্য।

ইসমাইল বাকায়ি রোববার সিএনএনকে দেওয়া বক্তব্যে বলেন, পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা আদান-প্রদান এখনো চলমান রয়েছে, তবে ওয়াশিংটনের অবস্থান বারবার বদলানোর কারণে আলোচনা প্রক্রিয়া গুরুতর সমস্যার মুখে পড়েছে।

তিনি আরও বলেন, আলোচনায় একাধিক বিষয়ে মতপার্থক্য রয়েছে, তবে মূল বিষয় হলো যুক্তরাষ্ট্রকে ইরানের অধিকার স্বীকৃতি দিতে হবে—এর মধ্যে রয়েছে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির আওতায় শান্তিপূর্ণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার।

বাকায়ি জব্দকৃত ইরানি সম্পদ নিয়ে মার্কিন অবস্থানেরসমালোচনা করে বলেন, তারা এ বিষয়ে কথা বললেও কোনো ধরনের ছাড় দিতে প্রস্তুত নয়। 

তিনি জানান, ইরান বিদেশি ব্যাংকগুলোতে আটকে থাকা বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ মুক্তির দাবি করছে এবং যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ইরানের সম্পদে প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।#

পার্সটুডে/এস এ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন