'আগ্রাসীদের বিরুদ্ধে এক বছরের যুদ্ধে বিজয়ী ইরান'
-
গারিবাবাদি
পার্সটুডে – ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদী এক বার্তায়, ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও আমেরিকার ১২ দিনের যুদ্ধের বার্ষিকী উপলক্ষে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র আগ্রাসীদের বিরুদ্ধে এক বছরের যুদ্ধে বিজয়ী হয়েছে।
তিনি আরও বলেছেন- এক বছর পেরিয়ে গেছে, কিন্তু ইরান না পরাজিত হয়েছে, না পিছু হটেছে এবং না তার দৃঢ় সংকল্প দুর্বল হয়েছে; বরং বিজয় অর্জন করেছে।
গারিবাবাদী আরও বলেন, এক বছর আগে, সেই ভোরে যখন আমেরিকা-ইসরায়েল মনে করেছিল যে, কয়েকটি আঘাতের মাধ্যমে একটি জাতির ইচ্ছাশক্তিকে ভেঙে দিতে পারবে, তখন কিছু নাম চিরকালের জন্য ইরানের ইতিহাসে অমর হয়ে যায়।
তিনি বলেন- ইসরায়েল যে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে একটি স্বাধীন দেশের কমান্ডার ও বিজ্ঞানীদের হত্যা করার ওপর নির্ভরশীল, তারা শক্তির সন্ধান যুদ্ধক্ষেত্রে নয়; বরং অসহায়ত্ব, আগ্রাসন ও অপরাধের মধ্যেই খোঁজে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী জোর দিয়ে বলেন, শহীদদের রক্ত, কমান্ডার ও বিজ্ঞানীদের আত্মত্যাগ এবং ইরানের মর্যাদার পতাকাবাহী শহীদ সবোর্চ্চ নেতার প্রজ্ঞাপূর্ণ পদক্ষেপের ফল হলো—একটি আরও দৃঢ়, আরও সচেতন এবং অতীতের তুলনায় আরও সংকল্পবদ্ধ ইরান।#
পার্সটুডে/এসএ/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।