হরমুজ প্রণালী অতিক্রমের জন্য আইআরজিসি'র নৌবাহিনীর সঙ্গে সমন্বয় বাধ্যতামূলক
পার্সটুডে- ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী ঘোষণা করেছে, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচল কেবলমাত্র ইসলামী প্রজাতন্ত্র ইরানের ঘোষিত নৌপথ ব্যবহার করেই সম্ভব।
তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে কোনো ধরনের সমন্বয় ছাড়াই কিছু কর্তৃপক্ষ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য নতুন একটি রুট ঘোষণা করেছে।
আইআরজিসি'র নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, এই রুট গ্রহণযোগ্য নয় এবং সম্পূর্ণভাবে বিপজ্জনক।
বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালী অতিক্রমের জন্য কেবল ইরানের ঘোষিত রুটগুলোই বৈধ। এসব রুটের বাইরে নৌযান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং নিষিদ্ধ। তাই ঘোষিত পথের বাইরে যেকোনো ধরনের চলাচল থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।
এছাড়া হরমুজ প্রণালী অতিক্রমের ক্ষেত্রে চ্যানেল–১৬-এর মাধ্যমে আইআরজিসির নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে।
নির্দেশনা অমান্যকারী নৌযানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।#
পার্সটুডে/এসএ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ