উপকূলীয় এলাকায় হামলার জবাবে মার্কিন সেনা অবস্থানে ইরানের আঘাত
https://parstoday.ir/bn/news/iran-i160766-উপকূলীয়_এলাকায়_হামলার_জবাবে_মার্কিন_সেনা_অবস্থানে_ইরানের_আঘাত
পার্সটুডে- মার্কিন আগ্রাসনের জবাবে ইরানের আইআরজিসির নৌবাহিনী এ অঞ্চলে মার্কিন সেনাবাহিনীর কয়েকটি অবস্থানে হামলা চালিয়েছে।
(last modified 2026-06-27T01:15:30+00:00 )
জুন ২৭, ২০২৬ ০৭:০৭ Asia/Dhaka
  • উপকূলীয় এলাকায় হামলার জবাবে মার্কিন সেনা অবস্থানে ইরানের আঘাত

পার্সটুডে- মার্কিন আগ্রাসনের জবাবে ইরানের আইআরজিসির নৌবাহিনী এ অঞ্চলে মার্কিন সেনাবাহিনীর কয়েকটি অবস্থানে হামলা চালিয়েছে।

আইআরজিসির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে বলেছে, "দক্ষিণ লেবাননে ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের পর মার্কিন যুক্তরাষ্ট্রও বরাবরের মতো তার অঙ্গীকার লঙ্ঘন করেছে। ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালিতে নিয়মভঙ্গকারী ‌একটি জাহাজের অবৈধ তৎপরতা রুখে দেওয়ার একটি অভিযোগ দাঁড় করিয়ে  ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপকূলে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

এই আগ্রাসনের জবাবে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ ইউনিট এ অঞ্চলে মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনীর অবস্থানগুলো লক্ষ্য করে আঘাত হেনেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। 

এছাড়া, আরও বলা হয়েছে, 'ইসলামাবাদ সমঝোতা স্মারকে'র ৫ নম্বর ধারা অনুযায়ী, হরমুজ প্রণালিতে যাতায়াত নিয়ন্ত্রণের ব্যবস্থা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সমন্বয় করেই পরিচালিত হওয়ার কথা। কিন্তু যুক্তরাষ্ট্র বিভিন্ন উসকানির মাধ্যমে এ অঙ্গীকার ভঙ্গের চেষ্টা করে যাচ্ছে, এমন অপতৎপরতার যথাযথ জবাব দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এভাবেই জবাব দেওয়া হবে। আগ্রাসন পুনরাবৃত্তি হলে আমাদের জবাব এর চেয়েও আরও ব্যাপক হবে।"

পার্স টুডে/এস এ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।